ফেব্র"য়ারি ২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সঙ্গীত পরিচালক পংকজ বর্তমানে নিজের একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন অ্যালবামের সঙ্গীত পরিচালনাও করছেন।
পংকজের একক অ্যালবামটির নাম 'দেবদূত ও সে'। মোট ১০টি গান নিয়ে সাজানো হবে অ্যালবামটি। প্রতিটি গানের বিষয়বস্তু, সুর, সঙ্গীত ও গায়কীতে বৈচিত্র্য তুলে ধরার ইচ্ছে আছে পংকজের।
পংকজ বলেন, "আমার দীর্ঘ সঙ্গীত জীবনে আমি অন্যের গানে সঙ্গীত পরিচালনা করেছি। এতদিন আমি অন্যের জন্য কাজ করলেও নিজের জন্য কিছুই করিনি। তাই নিজের জন্য এবং শ্রোতাদের ভিন্ন স্বাদের গান উপহার দিতেই আমার একক অ্যালবামের কাজ শুরু করেছি। আশা করছি এ বছরেই অ্যালবামটি প্রকাশিত হবে।"
১৯৯৭ সালে পংকজ সঙ্গীত পরিচালনায় ফোক ফিউশন অ্যালবাম 'রঙ্গ মেলা' প্রকাশিত হয়। সেই থেকে এ পর্যন্ত পংকজের সুর ও সঙ্গীতে বাজারে আসা অ্যালবামের সংখ্যা একশ'রও বেশি।
বিজ্ঞাপনের জিঙ্গেল করেছেন আড়াইশ'র উপর। ৪০টির মত নাটকের শীর্ষ সঙ্গীত করেছেন। আর সঙ্গীত পরিচালনা করেছেন ৫টি চলচ্চিত্রে।
ফেব্র"য়ারি মাসে পংকজের সঙ্গীত পরিচালনায় সায়মন তারিকের পরিচালিত ছবি 'দু চোখে শুধু তুমি' মুক্তি পাচ্ছে সারা দেশে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২০৩৪ঘ.
bdnews24