২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে মহাত্মা গান্ধীর পাশে শাহরুখ

লন্ডনের মাদাম তুসোর মোমের ঘরে ঠাঁই পেয়েছে শাহরুখ খানের মূর্তি। কিন্তু এই বলিউড সুপারস্টারের জন্য এটাই যথেষ্ট নয়। এবার শিল্পকলার দেশ বলে পরিচিত ফ্রান্সের বিখ্যাত গেভিন মোমের জাদুঘরেও জায়গা করে নিচ্ছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ফেব্র"য়ারি ২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লন্ডনের মাদাম তুসোর মোমের ঘরে ঠাঁই পেয়েছে শাহরুখ খানের মূর্তি। কিন্তু এই বলিউড সুপারস্টারের জন্য এটাই যথেষ্ট নয়। এবার শিল্পকলার দেশ বলে পরিচিত ফ্রান্সের বিখ্যাত গেভিন মোমের জাদুঘরেও জায়গা করে নিচ্ছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। আসছে এপ্রিলে শাহরুখের মোমের মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে যাদুঘর কর্তৃপক্ষ। উল্লেখ্য শাহরুখ খানই একমাত্র জীবিত ভারতীয় যার মূর্তি রয়েছে এ যাদুঘরে। শাহরুখ ছাদা এই জাদুঘরে এখন পর্যন্ত ভারতীয়দের মধ্যে কেবল মহাত্মা গান্ধীর মোমের মূর্তিই স্থান পেয়েছে। মাইকেল জ্যাকসন, সেলিন ডিওনসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের মূর্তি রয়েছে এই যাদুঘরে। যাদুঘরের এক মুখপাত্র জানান, ফ্রান্সে শাহরুখ খুবই জনপ্রিয়। তার মূর্তি উন্মোচনের সময় ফ্রান্সে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। শাহরুখ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন।" ওই অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে বলিউডের কিছু বন্ধুরাও যোগ দেবেন। লন্ডনের মাদাম তুসোর মোমের ঘরের তুলনায় এই মূর্তিতে শাহরুখকে আরও ভালভাবে চেনা যাবে বলে মনে করছেন যাদুঘর কর্তৃপক্ষ। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৩৩ঘ.