২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চড় মারলেন গ্রেসি সিং, কারণ ধূমপান

সেটে বসে ধূমপান করার জন্য এক সহকারি পরিচালককে চড় মেরে বসলেন বলিউড তারকা গ্রেসি সিং। 'লগন' এর এই নায়িকা প্যানবেলে দেশদ্রোহী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 06:38 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সেটে বসে ধূমপান করার জন্য এক সহকারি পরিচালককে চড় মেরে বসলেন বলিউড তারকা গ্রেসি সিং। 'লগন' এর এই নায়িকা প্যানবেলে দেশদ্রোহী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। সেটে উপস্থিত ছবির ইউনিটের একজন জানান, " সে দিন গ্রেসির মনমেজাজ ভাল ছিল না। সেটে বসে ধূমপান করার জন্য তিনি সহকারি পরিচালক রাজেশের উপর খেপে যান। গ্রেসি কয়েক বার তাকে তার কাছে এসে ধূমপান না করার জন্য অনুরোধ করেন। কিন্তু রাজেশ তার কথায় কর্ণপাত না করলে গ্রেসি উঠে গিয়ে তাকে চড় মারেন।" সহকারী পরিচালক রাজেশ একজন চেইন স্মোকার। চড় মারার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রযোজক কমল খান ওই দিনের জন্য শুটিং বাতিল করতে বাধ্য হন। পরে ইউনিটের অন্য সদস্যরা এগিয়ে এসে গ্রেসিকে ঠান্ডা করেন। ইউনিটের এক সদস্য বলেন, "গ্রেসির আচরণে অনেকেই আহত বোধ করেছেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রযোজক শুটিং বাতিল করে দেন।" ঘটনার সত্যতা স্বীকার করে কমল বলেন, " গ্রেসি সহকারি পরিচালককে ধূমপান না করার জন্য সতর্ক করে দিয়েছিল। কিন্তু তারপরও সে যখন ধূমপান করে যেতেই থাকে তখন গ্রেসি গিয়ে তাকে চড় মারে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেন না যায় সে জন্য তৎক্ষণাৎ আমি শুটিং বাতিল করে দিয়েছি।" এ ব্যাপারে গ্রেসি নিজে বিস্তারিত কিছু বলতে রাজী হননি। তিনি প্রসঙ্গ এড়িয়ে বলে, "আমি জানি না কে এসব গুজব ছড়াচ্ছে। সেটে যদি কেউ ধূমপান করে আমি সাধারণত তাকে গিয়ে অনুরোধ করি ধূমপান না করার জন্য।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৬ ঘ