লস এঞ্জেলস, জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- মার্কিন পপ গায়িকা ও গীতিকার গোয়েন স্টেফানি অন্তঃসত্ত্বা। স্বামী গেভিন রসডেলের সঙ্গে এটি তার দ্বিতীয় সন্তান। মঙ্গলবার একাধিক একাধিক পত্রিকার খবরে এ খবর জানা গেছে।
২০০৪ সালে স্টেফানির 'লাভ.এঞ্জেল.মিউজিক.বেবি' একক অ্যালবামটি দারুন জনপ্রিয় হয়।
সেলেব্রিটি ওয়েবসাইট ওয়েব সাইট পিপলডটকম গেভিনের বাবা ডগলাস রসডেলের বক্তব্য উদ্ধৃত করে জানায়, "পুরো পরিবার এই ঘটনায় আনন্দিত।"
তিনি বলেন, "আমরা আরেকটা নাতির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।"
এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলেও স্টেফানির লস এঞ্জেলস-ভিত্তিক এক মুখপাত্রকে খুঁজে পাওয়া যায়নি।
৩৮ বছর বয়স্ক স্টেফানি ও ৪০ বছরের রসডেলের অপর পুত্রসন্তানের নাম কিংস্টন, ২০০৬ সালে তার জন্ম হয়। ২০০২ সালে স্টেফানি ও রসডেল বিয়ে করেন।
ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া স্টেফানি ১৯৮০ ও ১৯৯০ এর দশকে নো ডাউট ব্যান্ডের হয়ে গান গেয়ে খ্যাতি লাভ করেন। 'লাভ.এঞ্জেল.মিউজিক.বেবি' তার প্রথম একক অ্যালবাম। ২০০৬ সালে তিনি 'সুইট এস্কেপ' নামে আরেকটি একক অ্যালবাম বের করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০৯৩৯ ঘ
bdnews24