২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে আসছেন চন্দ্রচূড়

১২ বছর আগের কথা। ১৯৯৬ সালে গুলজারের 'মাচিস' ছবিটি মুক্তি পেল। ছবির নায়ক ঢুলুঢুলু চোখের দীর্ঘ দেহী চন্দ্রচূড় সবার দৃষ্টি কেড়েছিলেন। এর পর 'তেরে মেরে সাপনে', 'দাগ- দ্য ফায়ার' একের পর এক ছবিতে উজ্জ্বল উপস্থিতি তাকে অল্প দিনে খ্যাতি এনে দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ১২ বছর আগের কথা। ১৯৯৬ সালে গুলজারের 'মাচিস' ছবিটি মুক্তি পেল। ছবির নায়ক ঢুলুঢুলু চোখের দীর্ঘ দেহী চন্দ্রচূড় সবার দৃষ্টি কেড়েছিলেন। এর পর 'তেরে মেরে সাপনে', 'দাগ- দ্য ফায়ার' একের পর এক ছবিতে উজ্জ্বল উপস্থিতি তাকে অল্প দিনে খ্যাতি এনে দিয়েছিল। 'জোশ' এ ঐশ্বরিয়ার পাশে যেমন মানিয়ে গেছেন তেমনি 'কেয়া কেহনা' ছবিতে প্রীতির পাশেও ছিলেন মানানসই। আবার 'আমদানি আঠানি খারচা রুপাইয়া', 'ভারত ভাগ্য বিধাতা', 'সারহাদ পার' ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে তিনি নানা ভাবে নিজেকে হাজির করেছেন। এরপর হঠাৎ করেই হারিয়ে যান চন্দ্রচূড়। অনেকের মতে তিনি ইচ্ছা করেই বলিউড থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কারও কারও মতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন তিনি। ভক্তদের জন্য সুখবর হল তিনি আবারও ফিরে আসছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। এবার তার ভাই প্রযোজক অভিমন্যু সিংয়ের নতুন ছবি 'মারুতি মেরা দোস্ত' এর মাধ্যমে চন্দ্রচূড় তার নতুন ইনিংস শুরু করবেন। 'মারুতি মেরা দোস্ত' মূলত শিশুতোষ ছবি। শিশু শিল্পী সুইনি খারা চন্দ্রচূড়ের সঙ্গে অভিনয় করবেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৩৬ঘ.