মুম্বাই, জানুয়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- তামিল অভিনেতা রজনীকান্তের সঙ্গে কল্পবিজ্ঞানধর্মী ছবি 'রোবট' এ অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। চলচ্চিত্রকার শঙ্করের এই ছবির জন্য দেড় কোটি রুপি সম্মানী নিচ্ছেন বলিউড তারকা।
সাবেক মিস ওয়ার্ল্ড জানান, "হ্যা, আমাকে এই ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ ছবিতে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ছবির শিডিউল তৈরির কাজ শুরু হয়ে গেছে।"
এর আগে ১৯৮৮ সালে শঙ্করের 'জিন্স' ছবিতে অভিনয় করেন অ্যাশ। তবে 'রোবট' ছবিতে তার অভিনয়ের উত্তেজনার প্রধান কারণ রজনীকান্ত। এই তামিল সুপারস্টারের সঙ্গে অভিনয় করতে চাইলেও এর আগে তা সম্ভব হয়নি।
রজনীকান্তও তার স
bdnews24