লস এঞ্জেলেস, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - একজন আবেদনময়ী নারী হতে হলে কমপক্ষে
কেটি হোমসের মতো চোখ, অ্যাঞ্জেলিনা জোলির মতো ঠোঁট আর জেসিকা বেইলয়ের মতো শরীর থাকতে হবে। হ্যাঁ প্লাস্টি সার্জারি করতে ইচ্ছুক নারীরা এমন অভিব্যক্তিই প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার 'বেভারলি হিলস ইনস্টিটিউট অব এইসথেটিক এন্ড রিকনস্ট্রাকশন সার্জারি' পরিচালিত এক মতামত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির "হলিউডস হটেস্ট লুকস" নামের বার্ষিক এ জরিপে শীর্ষে রয়েছেন এই তিন অভিনেত্রী।
এখানকার চিকিৎসক রিচার্ড ফ্লেমিং এবং টবি মেয়ার জানান, অনেকেই প্লাস্টিক সার্জারি করে ঠিক তারকাদের মতো হতে চান না। তবে তারা বিভিন্ন সেলিব্রেটির বিশেষ বিশেষ অঙ্গের মতো তাদের অঙ্গ করতে চান। অধিকাংশ নারীই "গ্রেস এনাটমির" ক্যাথেরিন হেইজলয়ের মতো নাক, কিরা নাইটলিয়ের মতো কপোল এবং প্যারিস হিলটনের মতো ত্বকের অধিকারি হতে চান।
অন্যদিকে পুরুষদের মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো নাক, ফুটবল খেলোয়ার বেকহামের মতো শরীর এবং ড্যানিয়েল গ্রেইগের নীলচোখের চাহিদা বেশি। তবে জর্জ ক্লুনির কপোল এবং ম্যাট ডামোনের মতো ঠোঁট রয়েছে পুরুষদের পছন্দের শীর্ষে।
ফ্লেমিং আরও জানান, তাদের ক্লায়েন্টরা ম্যাগাজিনের পাতায় দেখা সেলিব্রেটিদের মতো দেখতে শান্ত, উদ্যমী এবং তরুণ্যপূর্ণ হতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩৫১ ঘ.
bdnews24