জানুয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেতা জনি ডেপ লন্ডনের 'গ্রেট অরমন্ড স্ট্রিট' হাসপাতালে এক মিলিয়ন ডলার দান করেছেন।
'ডেইলি মেইল' পত্রিকার খবর অনুযায়ী হলিইডের আলোচিত ছবি 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' এর এই অভিনেতা তার মেয়ের জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতাস্বরূপ হাসপাতালের কর্মচারীদের এই অর্থ প্রদান করেন।
জনির মেয়ে লিলি রোজ কিডনির চিকিৎসার জন্য মার্চ মাসে এই হাসপাতালে ভর্তি হন।
মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে জনি ডেপ বলেন, "এটা ছিল আমার জীবনের সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি।"
মেয়ের সুস্থতার জন্য তিনি 'গ্রেট অরমন্ড হাসপাতাল'কে একটি অসাধারণ হাসপাতাল হিসেবে প্রসংশা করেন।
এই হৃদয়বান অভিনেতার নতুন ছবি 'সুইনি টড' এর প্রিমিয়ার শোতে হাসপাতালের পাঁচজন ডাক্তার ও নার্সকে আমন্ত্রণ জানান।
ইতিমধ্যে জনি ডেপ 'সুইনি টড' ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অর্জন করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/২০৫৫ঘ.
bdnews24