জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বালাম এই প্রথম একটি একক অ্যালাবামে সুর ও সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন। গায়িকা আর কেউ নন, তার ছোট বোন জুলি।
বিভিন্ন শিল্পী নিয়ে 'প্রেম শিকারী' ও নিজের নামে একক অ্যালবাম প্রকাশ করে 'ওয়ারফেইজ' ব্যান্ডের বালাম বেশ আলোচিত হন গত বছর। এই দুটি অ্যালবাম ছাড়াও 'ওয়ারফেইজ' ও নিজের ব্যান্ড 'রেইনিগেইডস' (স্পেলিংটা চেক কইরা নিয়েন) এর অনেক গান লিখেছেন, সুর করেছেন ও পরিচালনা করেছেন। এবার নিজের বোন জুলির একক অ্যালবামে কাজ করছেন বালাম।
এ প্রসঙ্গে বালাম বলেন, "জুলি আমার ছোট বোন বলেই নয়, সে সত্যিই ভালো গান করে। অ্যালবামে চারটি মৌলিক গানের পাশাপাশি ছয়টি জনপ্রিয় লোকগান থাকবে।"
বালামদের পরিবার অনেক আগে থেকেই সঙ্গীতের সাথে সম্পৃক্ত। বালামের বাবা জাহাঙ্গীর হাফিজ ঢাকা বেতারের কণ্ঠ শিল্পী, মা রোকসানা জাহাঙ্গীর চট্টগ্রাম বেতারের, চাচা আজাদ হাফিজ রবীন্দ্রসঙ্গীতের, চাচী ডালিয়া নওশীন নজরুল সঙ্গীতের নিয়মিত শিল্পী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৪৭ ঘ.
bdnews24