জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ইতিমধ্যে বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বিদ্যা বালান। 'পরিণীতা', 'লাগে রহো মুন্না ভাই' , 'হেই বেবি' আর 'ভুলভুলাইয়া' ছবির প্রত্যেক চরিত্রে বিদ্যা আলাদা, তাকে মেলানো যায় না। শুরু থেকেই একই চরিত্রে আটকে না থেকে নানাভাবে উপস্থাপন করে আসছেন তিনি নিজেকে। এখন বিদ্যা পথনাটকে কাজ করতে চান। 'হল্লা বোল'এর প্রচারণাকালে তার এই পুরনো ইচ্ছার কথা জানিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
রাজকুমার সন্তোষী তার ছবির প্রচারণার কাজে পথনাটকের আয়োজন করেছিলেন। একে 'হল্লা বোল'এর পথ-বিজ্ঞাপনও বলা যায়। নাটক দেখে রীতিমত মুগ্ধ বিদ্যা বালান।
নাটকটি লিখেছেন ভারতের স্বনামধন্য মঞ্চশিল্পী ওম কাটারে। আর এতে অভিনয় করছে মুম্বাইয়ের এক নাট্যদলের শিল্পীরা। দিল্লি, চন্ডীগড়, লক্ষে
bdnews24