জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একটি গানের ভিডিও চিত্রে কিছুটা সমকামী চরিত্রে অভিনয় করেছেন পেনেলোপি ক্রুজ। ভিডিওটি তৈরি করছেন পেনেলোপির ভাই এদোয়ার্দো ক্রুজ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'কোসাস কিউ কন্টার' নামের এই ভিডিওতে এক উত্তেজক লাইব্রেরিয়ানের চরিত্রে অভিনয় করেছেন পেনেলোপি।
ভিডিওতে দেখা যাবে 'ভলবার' ছবির নায়িকা পেনেলোপি তার বোন মনিকার ঠোঁটে চুমু খাচ্ছেন।
তবে 'ই!অনলাইন' জানিয়েছে এই তথ্য ঠিক নয়। অনলাইন বিনোদন সাময়ীকির বক্তব্য, "আসলে ওই ভিডিও চিত্রে পেনেলোপির মতো দেখতে মিয়া মায়েস্ত্রো অভিনয় করেছেন। ২৯ বছর বয়সী এই নায়িকা 'অ্যালিয়াস' সিরিজে সিডনি ব্রিস্টোর সৎ বোনের চরিত্রে অভিনয় করছেন।"
মায়েস্ত্রো এবং ক্রুজরা বহু বছরের পুরোনো বন্ধু।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯৪২ঘ.
bdnews24