২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডের ওয়াক অফ ফেমে বার্তোলুচি

ইতালিয় পরিচালক বার্নার্ডো বার্তোলুচি হলিউডের ওয়েক অফ ফেম এ তার নাম খোদাই করতে যাচ্ছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইতালিয় পরিচালক বার্নার্ডো বার্তোলুচি হলিউডের ওয়েক অফ ফেম এ তার নাম খোদাই করতে যাচ্ছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। ৬৭ বছর বয়স্ক 'দি লাস্ট ট্যাঙ্গো' ছবির এই পরিচালকের নাম খোদাই করা হবে ফেব্র"য়ারির ১৯ তারিখে। লস এঞ্জেলসের মান চাইনিজ থিয়েটারের সামনে লস এঞ্জেলস ইতালিয়া প্রি অস্কার ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনীর আগে এই কাজটি করা হবে। এর ফলে ওয়েক অফ ফেমে রুডলফ ভ্যালেন্টিনো, আনা ম্যাগানি, আর্তুর টসকানিনি, এনরিকো কারুসো ও সোফিয়া লরেনের সঙ্গে থাকার সম্মান পাচ্ছেন বিশ্বখ্যাত ইতালিয় এই পরিচালক। ২০০৭ সালের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রে অবদানের জন্য গোল্ডেন লায়ন পুরস্কার পান তিনি। ১৯৮৭ সালে বার্তোলুচি নির্মিত 'দি লাস্ট এম্পারার' ৯টি অস্কার লাভ করে। সেরা পরিচালক হিসেবেও অস্কার পান তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের হলিউডের ওয়াক অফ ফেম সেখানের হলিউড বুলেভার্দ ও ভাইন স্ট্রিটের মাঝের একটি সাইডওয়াক যেখানে ২ হাজারের বেশি স্টার চিহ্নিত করে রাখা রয়েছে বিভিন্ন তারকার সম্মানে। বিনোদন ভুবনে অবদনা রাখার জন্য হলিউড চেম্বার অফ কমার্স এই সম্মাননার আয়োজন করে থাকে। হলিউড হিস্টরিক ট্রাস্ট এই ওয়াক অফ ফেমের দেখভাল করে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০১৫ ঘ