সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবিবার মাঝরাত অব্দি মেঘালয়ের পাহাড়গুলো গান গেয়েছে, কিন্তু ফোন ও এসএমএস এর মাধ্যমে পাওয়া ৭ কোটি ভোটের ভিত্তিতে বলিউড তারকা জন আব্রাহাম যখন প্রশান্তের নাম ঘোষণা করেন ইন্ডিয়ান আইডল হিসেবে তখন মেঘালয় যেন নিথর নিস্পন্দ হয়ে পরে। হতাশায় ভেঙে পরে পুরো মেঘালয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ফেডারেশন অফ খাসি স্টেটস এর মুখপাত্র জন এফ খারসিং বলেন, "ফলাফল দেখে আমরা হতাশ হয়েছি। তবে আমাদের কাছে অমিতই বিজয়ী। অসংখ্য ভক্তের মন জয় করেছে সে। তারচেয়েও বড় কথা উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্ন জাতিগুলোকে সুরের মাধ্যমে ঐকবদ্ধ করেছে সে।" এই ফেডারেশনটি মেঘালয়ের বিভিন্ন উপজাতির দরবারের আইনগত বৈধতা আদায়ের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।
রোববারে সনির অনুষ্ঠানটি দেখার পর প্রায় হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পরেছিল মেঘালয়বাসী। তাদের শোকগ্রস্ত অবস্থা জানতে পেরে অমিত সান্তনা বার্তা পাঠিয়েছেন দেশবাসীর জন্য।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারের মাধ্যমে অমিত নয়া দিল্লি থেকে মেঘালয়বাসীকে বলেন, "বাস্তবতা মেনে নাও। আমার জন্য কেঁদোনা। আমি খুব শিঘ্রই শিলং ফিরে আসব। ইন্ডিয়ান আইডলের শুরু থেকে আমাকে যে সমর্থন দিয়েছ তার জন্য আমি অন্তরের গভীর থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
কিন্তু এই সান্তনাবাক্যে মেঘালয়বাসীর চোখের পানি বাধ মানেনি। হাজারো ছেলে বুড়ো একটা বিজয়ের সম্ভাবনা নস্যাৎ হতে দেখে হতবাক হয়ে জেগেছিলেন সারারাত। অনেকে ডুকরে ডুকরে কেঁদেছেন।
মেঘালয়ের শিক্ষামন্ত্রী আর জি লিংদোহ বলেন, "আমাদের জন্য অমিত এক নতুন রোল মডেল। জাতিগত আর সাংস্কৃতিক ব্যবধান ঘুচিয়ে এই পাহাড়ি জনজীবনে সুরের মাধ্যমে ঐক্যের যে সূচনা করেছে সে তার জনই পরের প্রজন্মের কাছে সে এক আইকন হয়ে থাকবে।"
২৪ বছরের অমিত বাংলায় কথা বলেন। জন্ম ও বেড়ে ওঠা তার শিলংয়ে। আশির দশকে এই অঞ্চলটি জাতিগত দাঙ্গায় রক্তাক্ত হয়েছিল চরমভাবে। আদিবাসী ও বহিরাগতদের মধ্যেকার দন্ধ এখানে ক্রমেই বেড়ে চলছে। এর প্রেক্ষিতে সব বিভেদ ভুলে অমিতের জন্য সব গোষ্ঠী যেভাবে এক হয়ে দাড়িয়েছে তা উৎসাহব্যঞ্জক।
মেঘালয়ের প্রধানমন্ত্রী ডি ডি লাপাং বলেছেন, "শান্তি, সা
bdnews24