২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানকেন্দ্রিক দ্বিতীয় ছবি নিয়ে আসছেন অলিক

পরিচালক এস এ হক অলিক তার প্রথম ছবি 'হৃদয়ের কথা'র ব্যাপক সাফল্যের পর আবারো গানকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নতুন এ ছবির নাম ঠিক করা হয়েছে 'আকাশ ছোঁয়া ভালোবাসা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পরিচালক এস এ হক অলিক তার প্রথম ছবি 'হৃদয়ের কথা'র ব্যাপক সাফল্যের পর আবারো গানকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নতুন এ ছবির নাম ঠিক করা হয়েছে 'আকাশ ছোঁয়া ভালোবাসা'। প্রথম ছবির গল্প ছিল প্রেম। এ ছবির গল্পে প্রেমের সঙ্গে যুক্ত হচ্ছে পারিবারিক নানান ঘটনা। প্রথমবারের মতো এবারও ছবিটির প্রধান দুটি চরিত্রে রয়েছেন রিয়াজ ও পূর্নিমা। এফডিসিতে নতুন এ ছবির শুটিং শুরু হবে ২০ সেপ্টেম্বর। 'হৃদয়ের কথা' ছবিতে হাবিবের গাওয়া 'ভালো বাসবোরে বাসবো' এবং এস আই টুটুলের গাওয়া 'দিন যায়' গান দু'টি ছবি মুক্তির আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ইতিমধ্যেই হাবিব দু'টি এবং এস আই টুটুল ৩টি গান করেছেন এই ছবির জন্য। নিজের কম্পোজিশনে একটি গানে কণ্ঠও দিয়েছেন হাবিব। আর অলিকের লেখা ডুয়েট গানে তার সঙ্গে রয়েছেন শিল্পী নেন্সী। টুটুলের কম্পোজিশনে দু'টি গান গেয়েছেন সামিনা চৌধুরী ও কনকচাঁপা। অন্য গানটি গেয়েছেন টুটুল নিজে। ছবি মুক্তির আগেই বাজারে আসবে 'আকাশ ছোঁয়া ভালোবাসা' ছবির অডিও অ্যালবাম। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/১৯০৯ ঘ.