২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় ডি-রকস্টার ২

এ বছর ২৪ এপ্রিল হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু করেছিল রকব্যান্ড খুঁজে বের করার প্রতিযোগিতা 'ডি-রকস্টারস ২'। চার মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এ প্রতিযোগিতার পর্দা নামবে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এ বছর ২৪ এপ্রিল হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু করেছিল রকব্যান্ড খুঁজে বের করার প্রতিযোগিতা 'ডি-রকস্টারস ২'। চার মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এ প্রতিযোগিতার পর্দা নামবে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে। শুরুটা হয়েছিল ২০০৬ সালে প্রথমবারের মতো ডি-রকস্টারস আয়োজনের মাধ্যমে। সেখানে সন্ধান করা হয়েছিল দেশের সম্ভাবনাময় রক গায়কদের। তবে এ বছরে শুধুমাত্র একজন তারকা নয়, পরিপূর্ণ রকব্যান্ড খুঁজে বের করতে মাঠে নেমেছিলো ডিজুস। ৬টি বিভাগীয় সদর আর ৬০০ এর বেশি ব্যান্ড দলের প্রায় ৩ হাজার প্রতিযোগীর সঙ্গীত লড়াইয়ের পর ডিরকস্টারস এখন পেঁৗঁছে গেছে প্রতীক্ষিত সর্বশেষ প্রতিযোগিতার প্রাঙ্গনে। পারফরম্যান্স, কম্পোজিশন, অ্যাটিটিউড আর মিউজিক সেন্স এর ভিত্তিতে চুড়ান্ত প্রতিযোগিতায় পরস্পরের মুখোমুখি হচ্ছে শীর্ষ ৬ ব্যান্ড। পঞ্চম রাউন্ডের শেষে সেরাদের সেরা হবার লড়াইয়ে রয়েছে ব্যান্ডদল 'বর্তমান', 'দৌড়', 'দৃক', 'এক্লিপ্স', 'পাওয়ার সার্জ' এবং 'রেডিও অ্যাকটিভ'। মাইলসের শাফিন আহমেদ, সোলসের পার্থ বড়