২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যকার আমিন খান, পরিচালক ওমর সানি

বড় পর্দার নায়ক আমিন খান প্রথমবারের মতন আসছেন ছোট পর্দায় নাট্যকার হয়ে। 'ঈদ মোবারক' নামে একটি একক নাটক লিখেছেন তিনি। ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে এটি। নাটকটি পরিচালনা করছেন বড় পর্দার আরেক নায়ক ওমর সানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সেপ্টেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বড় পর্দার নায়ক আমিন খান প্রথমবারের মতন আসছেন ছোট পর্দায় নাট্যকার হয়ে। 'ঈদ মোবারক' নামে একটি একক নাটক লিখেছেন তিনি। ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে এটি। নাটকটি পরিচালনা করছেন বড় পর্দার আরেক নায়ক ওমর সানি। পুরোপুরি হাসির এ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। নাটকটি মৌসুমী ও আমিন খানের স্ত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান ' আরিয়ান' এর ব্যানারে নির্মিত হয়েছে। আগামী রোজার ঈদে নাটকটি যে কোন স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে। একক নাটকের পাশাপাশি আমিন খান রচনা করেছেন ৫২ পর্বের ধারাবাহিক নাটক ' রঙ্গিন সুতা'। পরিচালনা করছেন হাবীব রাজা। এ ধারাবাহিকের প্রধান পাত্রপাত্রীরা হলেন জাহিদ হাসান, মৌসুমী ও ইরিন। নাটকটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে। এ ধারাবাহিকটিও আরিয়ানের ব্যানারে নির্মিত হচ্ছে। আগামী মাস থেকে নাটকটির প্রচার শুরু হবে চ্যানেল আই এ । নাটক লেখা সম্পর্কে নায়ক আমিন খান বলেন, "অভিনয় না থাকলে আগে আড্ডা দিতাম, এখন আড্ডা না দিয়ে লেখালেখি করি। লেখার এ অভ্যাস আমার কলেজ জীবন থেকেই। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখে ফেললাম নাটকগুলো। নতুনত্ব ও বৈচিত্র্যময় কাহিনীর কারণে নাটকগুলো দর্শকদের ভাল লাগবে আশা করি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১০ ঘ