আগস্ট ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গ্রেপ্তার হবার ১৬ দিন পর বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এখন জামিনে মুক্তি পাচ্ছেন। জেলে অবস্থায় কাঠমিস্ত্রির কাজ করে তিনি আয় করেছেন ২০৪ রুপি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মানবাধিকার কর্মি এবং আইনজীবী আসিম ফারোদ সোমবার সকালে সঞ্জয় দত্তের সঙ্গে জেলে দেখা করতে গেলে সঞ্জয় তাকে সরলভাবে জিজ্ঞাসা করেন ," আপকো পাক্কা লাগতা হ্যায় কে ম্যায় ছুট যায়ুঙ্গা ? (আপনিকি নিশ্চিত যে আমি মুক্তি পাব ?)"।
ফারোদ জানান, সঞ্জয় তাকে বলেছেন যে, প্রতিদিন কাঠমিস্ত্রির কাজ করে দিনে তিনি ১২.৭৪ রুপি আয় করেছেন। এ হিসেবে ১৬ দিনে তার আয় হয়েছে ২০৪ রুপি।
সোমবার সুপ্রিম কোর্ট সঞ্জয়ের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেছে। ১৯৯৩ সালে মুম্বাইতে বোমা হামলার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদের কাছ থেকে থকে অস্ত্র নেয়ার দায়ে তাকে ছয় বছরের সস্ত্রম কারাদন্ড প্রদান করে টাডা কোর্ট।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৭৩৭ ঘ
bdnews24