২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেলিফিল্ম নির্মাণে বাদল খন্দকার

আলোচিত চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার প্রথমবারের মতো নির্মাণ করছেন টেলিফিল্ম। টেলিফিল্মটির নাম 'ভেলা'। টেলিফিল্মটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী ও জাহিদ হাসান। সঙ্গে থাকবেন মীর সাব্বির ও চ্যালেঞ্জার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আলোচিত চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার প্রথমবারের মতো নির্মাণ করছেন টেলিফিল্ম। টেলিফিল্মটির নাম 'ভেলা'। টেলিফিল্মটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী ও জাহিদ হাসান। সঙ্গে থাকবেন মীর সাব্বির ও চ্যালেঞ্জার। প্রথমবারের মতো টেলিফিল্ম নির্মাণ করতে গিয়ে নিজের করা চমৎকার একটি গল্প বেছে নিয়েছি তিনি। বাদল খন্দকার 'ভেলা'র গল্প সম্পর্কে বলেন, ঝড়ের একরাতে বধূ সাজে মৌসুমীকে অচেতন অবস্থায় পান পিতা-পুত্র চ্যালেঞ্জার ও জাহিদ হাসান। মৃত ভেবে মৌসুমীর শরীর থেকে স্বর্ণের গহনাগুলো খুলতে গিয়ে তারা দেখেন মৌসুমী মৃত নন। এই মৌসুমীকে নিয়ে পিতা-পুত্রের মানসিক পরিবর্তনের শেষ পর্যায়ে ঘটে নাটকীয় ঘটনা। টেলিফিল্মের শুটিং হবে একটি 'ভেলা'তে । ১১ই আগস্ট থেকে আরিচায় এই টেলিফিল্মের শুটিং শুরু হবে বলে জানালেন বাদল খন্দকার নিজেই। বাদল খন্দকার জানান, 'ভেলা' টেলিফিল্মটি আসন্ন ঈদে যে কোন একটি চ্যানেলে প্রচার করা হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২১৩৫ ঘ.