আগস্ট ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'ঝুট ঝামেলা'র পর নতুন অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড সোলস। এবারের অ্যালবামের নাম 'বৃষ্টিতে ভিজবো না'। এটি সোলসের দ্বাদশ অ্যালবাম। এ অ্যালবামের উল্লেখযোগ্য দিক গানের ড্রামের কাজটি সর্ম্পূন ইংল্যান্ডে করা হবে। এ লক্ষ্যে শীঘ্রই ব্যান্ডের সদস্যরা ইংল্যান্ড যাবে।
অ্যালবামে মোট গান রয়েছে ১০টি। ইতিমধ্যে দিলু রোডে সোলসের স্টুডিওতে আর এ 'না না বৃষ্টিতে ভিজবো না' টাইটেল সংটিসহ ২টি গানের রেকর্ডিং হয়েছে।
অ্যালবামের গান লিখেছেন রাফায়েদ, আশরাফ বাবু, রাজী খান, মারজুক রাসেল ও আশিক। সবগুলো গানের সুরারোপ করছেন সোলসের সদস্যরা।
সোলসের প্রথম অ্যালবাম বাজারে আসে '৮২ সালে। অ্যালবামের নাম 'সুপার সোলস'। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে বের হয় সোলসের একাদশ সুপারহিট অ্যালবাম 'ঝুট ঝামেলা'।
দেশের জনপ্রিয় শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, নকীব খান, নাসিম আলী খান সোলস ব্যান্ডের সদস্য ছিলেন।
সোলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'মন শুধু মন ছুয়েঁছে', 'চায়ের কাপে', 'কেন এই নি:সঙ্গতা', 'আজ দিন কাটুট গানে গানে', 'এ এমন পরিচয়', 'মুখরিত জীবনের চলার পথে' ইত্যাদি।
সোলসের নতুন এ অ্যালবাম সম্পর্কে এর অন্যতম সদস্য পার্থ বড়
bdnews24