২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ডেইলি সোপ 'দৈনিক তোলপাড়', রচনা আনিসুল হক

নতুন আরেকটি নতুন ডেইলি সোপ আসছে খুব শিঘ্রই, নাম ' দৈনিক তোলপাড়'। গত ঈদে এনটিভিতে প্রচারিত ঈদের নাটক 'সাপ্তাহিক তোলপাড়' এর ধারাবাহিকতায় তৈরি হবে এই ডেইলি সোপ। এবারেও এর রচিয়তা আনিসুল হক আর নির্মাতা আশরাফী মিঠু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নতুন আরেকটি নতুন ডেইলি সোপ আসছে খুব শিঘ্রই, নাম ' দৈনিক তোলপাড়'। গত ঈদে এনটিভিতে প্রচারিত ঈদের নাটক 'সাপ্তাহিক তোলপাড়' এর ধারাবাহিকতায় তৈরি হবে এই ডেইলি সোপ। এবারেও এর রচিয়তা আনিসুল হক আর নির্মাতা আশরাফী মিঠু। মাছরাঙা প্রডাকশনের ব্যানারে নির্র্মিত এ ডেইলি সোপের কাহিনী গড়ে উঠেছে একটি পত্রিকা অফিসের মজার মজার সব ঘটনাকে কেন্দ্র করে। আনন্দ বেদনার কাব্যগাথার মাঝে এ সোপে থাকবে মানবতার কথাও। এর বিভিন্ন চরিত্রে রুপায়ন করবেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, প্রভা, তিন্নি, মোনালিসা, হিল্লোলসহ আরো অনেকে। শুটিং শুরু হবে সেপ্টেবরের ১৫ তারিখ থেকে। সপ্তাহে ৫ দিন প্রচারের টার্গেট নিয়ে নির্মিত হবে ডেইলি সোপটি। নভেম্বর থেকে প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন মিঠু। নতুন ডেইলি সোপ 'দৈনিক তোলপাড়' সম্পর্কে নির্মাতা আশরাফী মিঠু বলেন, "আমার এ ডেইলি সোপে কিছু উপাদান থাকবে যা দর্শককে আর্কষণ করবে বলে আশা করছি। প্রতিটি পর্বে থাকবে টানটান গতি। ইতিমধ্যে আরটিভিতে ডেইলি সোপ 'দহন' আর এটিএন বাংলায় 'ডলস হাউজ' প্রচার শুরু হয়েছে। এটি ছাড়াও এনটিভিতে আগামী ঈদের নাটক হিসেবে ইতিমধ্যে আনিসুল হকের রচনায় আশরাফী মিঠু নির্মান করেছেন 'চক্র'। এতে অভিনয় করেছেন মাহফুজ,অপি,তিন্নি, হিল্লোল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০৫২ ঘ