জুলাই ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- তারকাদের বিয়ে ক্ষনিকের। হতে না হতেই ভেঙে যায়। বাচ্চা কাচ্চা না হলে অসুবিধা নেই, কিন্তু হলেই ঝামেলা। তখন কার কাছে কে থাকবে এই নিয়ে আরেক দফা লড়াই। সন্তানঅন্তপ্রাণ অ্যাঞ্জেলিনা জোলি এই ঝামেলায় ফেলতে চান না তার সন্তানদের। তাই বিয়ের আগেই ব্রাড পিটের সঙ্গে ২২০ মিলিয়ন ডলারের একটা চুক্তি সেরে রাখছেন তিনি। এই চুক্তির ফলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হলেও তাদের সন্তানেরা অর্থনৈতিক সমস্যায় পরবে না। খবর মার্কিন ওয়েবসাইটের।
আগামী বছর এই জুটি বিয়ে করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ন্যাশনাল এনকোয়্যারার পত্রিকা ব্রাঞ্জেলিনার এই গোপন চুক্তির উল্লেখ করে জানায়, "এটা থেকেই বোঝা যাচ্ছে তারা বিয়ে করতে যাচ্ছে। তারা তাদের সন্তানদের ভবিষ্যত নিশ্চিত করতে চায়। সে কারণেই এই আয়োজন।"
ব্রাঞ্জেলিনা ইতিমধ্যে তিন শিশু দত্তক নিয়েছেন। এরা হলো ম্যাডক্স, প্যাক্স থিয়েন ও জাহারা। এছাড়া তাদের নিজকন্যা শিলোহও রয়েছে।
স
bdnews24