২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হকের 'আলো আমার আলো' প্রচারিত হবে ১৮ জুলাই থেকে

গ্রামের এগার বছর বয়েসী মেয়ে আলোর প্রচন্ড ইচ্ছা পড়াশোনার করার। অন্যদিকে পরিবার চায় সে ঢাকায় গিয়ে গার্মেন্টেসে কাজ করুক। এমন সময়ে সিনেমার শুট্যিং করতে একটি দল আসে গ্রামে। সিনেমার নায়িকার সঙ্গে সখ্য গড়ে ওঠে আলোর। তার স্কুলে পড়ার অদম্য ইচ্ছার কথা জেনে নায়িকা এসে আলোর পরিবারকে বুঝিয়ে বলেন, আলোকে যেন স্কুলে পড়তে দেওয়া হয়। আলোর আলোকিত হওয়ার স্বপ্ন আলোর মুখ দেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গ্রামের এগার বছর বয়েসী মেয়ে আলোর প্রচন্ড ইচ্ছা পড়াশোনার করার। অন্যদিকে পরিবার চায় সে ঢাকায় গিয়ে গার্মেন্টেসে কাজ করুক। এমন সময়ে সিনেমার শুট্যিং করতে একটি দল আসে গ্রামে। সিনেমার নায়িকার সঙ্গে সখ্য গড়ে ওঠে আলোর। তার স্কুলে পড়ার অদম্য ইচ্ছার কথা জেনে নায়িকা এসে আলোর পরিবারকে বুঝিয়ে বলেন, আলোকে যেন স্কুলে পড়তে দেওয়া হয়। আলোর আলোকিত হওয়ার স্বপ্ন আলোর মুখ দেখে। আনিসুল হকের 'আলো আমার আলো'র এই কাহিনীকে ২৬ পর্বে নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। ১৮ জুলাই থেকে প্রতি বুধবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। একজন শিক্ষিত মেয়ে তার নিজের, পরিবারের, গ্রামের কী কী কাজে লাগতে পারে সে বিষয়গুলো ফুটে ওঠে ঘটনা পরম্পরায়। উঠে আসে স্কুলের পরিবেশ, মেয়েদের স্বাস্থ্য ও শিক্ষকদের বন্ধুসুলভ আচরণের মতো খুঁটিনাটি বিষয়। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউনিসেফের সহযোগিতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নাটকটি প্রচার করছে। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এ গনসচেতনতামূলক ধারাবাহিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী বলেন, শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে সরকার যেসব কার্যক্রম গ্রহণ করেছে তারই একটি এই নাটক নির্মান। তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। এখন ঝড়ে পড়া বন্ধ করতে হবে। মাধ্যমিক স্তরে ছেলেদের চেয়ে মেয়েদের স্কুলে যাওয়ার হার বেশি হলেও এসএসসি পরীক্ষায় দেখা যায় উল্টোচিত্র। এখানে মেয়েদের ঝড়ে পড়া বন্ধ করা জরুরি। নাট্যকার আনিসুল হক বলেন, নাটকটি তিনি যেভাবে রচনা করেছেন নির্মাণ তার চেয়েও ভালো হয়েছে। এ নাটকের ফলে যদি একজন মানুষও উপকৃত হয়, একটি শিশুও যদি উদ্বুদ্ধ হয়ে শিক্ষার আলোয় আলোকিত হয় তাহলেই তিনি সার্থক বোধ করবেন। নির্মাতা আবুল হায়াত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ নাটকটি নির্মাণে কলাকুশলীরা তাদের পেশাগত দায়িত্বের চেয়েও বেশি সহযোগিতা করেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ হোসাইন ভূঁইঞা, ইউনিসেফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজেলা মোরেলি, এক্সপ্রেশনস লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক রামেন্দু মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমআইআর/১৪১৪ ঘ