২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পার সঙ্গে ইমরানের রোমান্স!

খবরটা শুনে শিল্পা নিজেও বিস্মিত। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে রোমান্স হলে বিষয়টা ভালো হতো না মন্দ হতো সে প্রসঙ্গ ভিন্ন, আপাতত এটাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিতে চান তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- খবরটা শুনে শিল্পা নিজেও বিস্মিত। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে রোমান্স হলে বিষয়টা ভালো হতো না মন্দ হতো সে প্রসঙ্গ ভিন্ন, আপাতত এটাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিতে চান তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। অরুন নায়ার ও এলিজাবেথ হার্লির বিয়ের অনুষ্ঠান থেকেই তাদের মধ্যে দহরম মহরমের শুরু বলে যে গুজব চাউর হয়েছে মিডিয়ায় সে প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, "ওই অনুষ্ঠানে ক্রিকেটার কাম রাজনীতিবিদের সঙ্গে আমার কথা হয়েছে 'কাটায় কাটায় ১ মিনিট'। শিল্পা বলেন, "এইসব গুজব এতোই ভিত্তিহীন যে বলার নয়।.. আমি ওই পার্টিতে গিয়েছিলাম আমার খুব ঘনিষ্ট বন্ধুর আমন্ত্রণে।" শিল্পা এখনো অবিবাহিতা। ওদিকে ইমরান খান ব্রিটিশ এক ধনকুবেরের মেয়ে জেমাইমা গোল্ডস্মিথকে ১৯৯৫ সালে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ব্রিটিশ তারকা এলিজাবেথ হার্লির বন্ধু ইমরান খানের সঙ্গে এর আগে বিখ্যাত ইংলিশ ফ্যাশন গুরু সুসানাহ কনস্টানটাইনের সম্পর্ক ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮৪০ ঘ