২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনের পরিচালনায় প্রথম ধারাবাহিক হুমায়ুন আহমেদের ‘কবি’

৫ মে থেকে চ্যানেল আইতে প্রচারিত হতে যাচ্ছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনের প্রথম পরিচালিত ধারাবাহিক। কাহিনী হুমায়ুন আহমেদের। নাটকের নাম ‘কবি’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 05:27 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, রনি, স্বাধীন খসরু, রূপক, তানজিকা, শানু, বাঁধন, ড. এনামূল হক, আবুল কাসেম, জামালউদ্দিন, ওয়াহিদা মল্লিক জলি, জয়ন্ত চট্রোপাধ্যায়, ডা. এজাজ, জহিরউদ্দিন পিয়াল, তানিয়া, যুঁথি, সুমাইয়া প্রমুখ। নাটকটির নির্বাহী প্রযোজক কাজী শাহরিয়ার পারভেজ রাজন।

তিনজন কবির দৈনন্দিন পথচলার আনন্দ-বেদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সাজ্জাদ, আতাহার ও মজিদ তিন কবি। সাজ্জাদ অনেক বড়লোকের ছেলে। কিন্তু তিনি ঘর ছাড়া। পথে-পার্কেই তার স্থান। অন্যদিকে আতাহার নিম্নবিত্ত পরিবারের ছেলে। তাদের আরেক বন্ধু মজিদ। তিনজনেরই স্বপ্ন বড় কবি হবে। তাদের কবিতা ছাপা হবে বিভিন্ন পত্রিকায়।

প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।