এবারে পরিচালক অজয় দেবগন
ছবি পরিচালনায় নামতে যাচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। ‘ইউ, ম্যায় আউর হাম’ নামের ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি।
ইন্ডিয়াএফএমডটকম জানিয়েছে এ খবর।
ছবিতে অভিনয়ে তার সঙ্গে কাজল ছাড়াও থাকবেন সুমিত রাঘবন, করণ খান্না ও ইশা শ্রাবণী। ছবির চিত্রনাট্য লিখেছেন রবিন ভাট, সুতনু গুপ্ত ও আকাশ খোরানা। সঙ্গীত করবেন বিশাল ভরদ্বাজ, গীতিকার মুন্না ধীমান, পোশাক পরিকল্পনা আন্না সিং ও মনীষ মালহোত্রা।
আন্ধেরির মনোরঞ্জন স্টুডিওতে ছবির মহরতের কাজ হয়ে গেছে। ছবির প্রথম শুটিং হবে ৫ থেকে ২৫ মে এর মধ্যে একটি ক্রুজার লাইনারে। ছবির পরিবেশনার দায়িত্ব থাকবে ইরোস ইন্টারন্যাশনাল।
