২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলওয়ালের ৬০০ সপ্তাহ পারি, একটি প্রেক্ষাগৃহে চলছে ১১ বছর

আজ থেকে সাড়ে ১১ বছর আগের অক্টোবরের এক স্নিগ্ধ সন্ধ্যায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) নামের ছবিটির যখন প্রিমিয়ার হয় তখন এর পরিচালক বা নায়ক নায়িকারাও কি জানতেন ছবিটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এই ইতিহাস তৈরির ক্ষেত্রে অন্যতম ঘটনাটি হলো, ভারতের একটি প্রেক্ষাগৃহে লাগাতার ১১ বছর ধরে কোন ছবি চলার ক্ষেত্রে রেকর্ড করেছে এই বলিউডি ছবি। যেনতেনভাবে চলা নয়, মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহের প্রতি সপ্তাহান্তে ডিডিএলজে’র শো হাউজফুল থাকে।

প্রায় এক দশক পর এখনো এই ছবির আবেদন ফুরিয়ে যায় নি। শুধু বিস্তর পুরষ্কারই নয়, ভারতের সর্বকালের সর্বাধিক আয়ের রেকর্ডও (২০০ কোটি রুপি) গড়েছে এ ছবি।

বিক্ষুদ্ধ বাবা-মার অনুমতি আদায় করে প্রেমিক প্রেমিকার বিয়ে করার যে দৃষ্টান্ত স্থাপন করেছে এ ছবি তা হিন্দি ছবির ক্ষেত্রে এক নতুন ট্রেন্ড তৈরি করেছিল। সুইজারল্যান্ডে চিত্রায়িত ছবিটির কাহিনী গড়ে উঠেছে অভিবাসী ভারতীয়দের কেন্দ্র করে।

ছবিটি মুক্তি পাওয়ার পরপরই ইউকে টপ টেনে জায়গা করে নেয়, এবং ওই বছরেই আন্তর্জাতিক বাজার থেকে ৫ কোটি টাকা আয় করে।

শাহরুখ-কাজল জুটির যে ম্যাজিক শুরু হয় এ ছবির মাধ্যমে তা অব্যাহত ছিল বহুদিন।

তরুন পরিচালক আদিত্য চোপড়া অবশ্য চেয়েছিলেন এ ছবিতে নায়কের ভুমিকায় শাহরুখের বদলে টম ক্রুজকে নিতে এবং এক ইয়াংকি ও এক ভারতীয়ের প্রেমকে কাহিনী হিসেবে দাড় করাতে।

পরিচালক আদিত্য চোপড়া বলেন, “টম ক্রুজের কথা ভেবেছিলাম সত্যি, কিন্তু পরে দেখলাম ছবির কোথাও আমেরিকান ভাবাবেগের জায়গা নেই। তাই ওই পরিকল্পনা বাদ দিয়েছিলাম।”