বলিউড অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে
বলিউড অ্যাওয়ার্ড ২০০৭ এর সেরা ছবি এবং সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়নসহ সবেচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ওমকারা, রং দে বাসন্তি, লাগে রহো মুন্না ভাই, কাভি আল বিদা না কেহনা এবং ধুম-২। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
যেসব ভারতীয় অন্তত গত তিন মাস ধরে আমেরিকা, ব্রিটেন বা ক্যারিবীয় অঞ্চলে বাস করছে তাদের অনলাইন মতামতের উপর ভিত্তি করে এ মনোনায়ন দেয়া হয়েছে। চুড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য সমালোচক, কলা-কুশলী এবং নেতৃ¯া’নীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করা হয়েছে।
ওমকারা, রং দে বাসন্তি,কাভি আল বিদা না কেহনা১৭ টি ক্যাটাগরিতে, লাগে রহো মুন্না ভাই ১১ টি এবং ধুম-২ ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।
রংদে বাসন্তি’র জন্য আমির খান, ওমকারা’র জন্য অজয় দেবগন, লাগে রহো মুন্না ভাই’র জন্য সঞ্জয় দত্ত এবং কাভি আল বিদা না কেহ না ’র জন্য শাহরুখ খান সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।
সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ধুম-২ এর জন্য ঐশ্বরিয়া রাই, করপোরেট এর জন্য বিপাশা বসু ,ফানা’র জন্য কাজল, ওমকারার জন্য কারিনা কাপুর, কাবি আল বিদা না কেহনা’র জন্য রাণী মুখার্জি মনোনয়ন পেয়েছেন।
সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন কৃশ এর জন্য রাকেশ রোশান, কাভি আল বিদা না কেহনা’র জন্য করন জোহর, লাগে রহো মুন্না ভাই’র জন্য রাজকুমার হিরানি, রং দে বাসন্তির জন্য রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং ওমকারার জন্য বিশাল ভরদ্বাজ।
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ) এর জন্য মনোনয়ন পেয়েছেন কাভি আল বিদা না কেহনা’র জন্য অভিষেক বচ্চন, লাগে রহো নন্না ভাই’র জন্য আরশাদ ওয়ারসি, রং দে বাসন্তির জন্য কুনাল কাপুর ,বাবুল এর জন্য জন আব্রাহাম এবং ওমকারার জন্য বিবেক ওবেরয়।
সেরা পার্শ্ব চরিত্র (নারী) এর মনোনয়ন পেয়েছেন রং দে বাসন্তির জন্য কিরন খের এবং সোহা আলী খান, ওমকারার জন্য কঙ্কণা সেন শর্মা, কাভি আল বিদা না কেহনার জন্য প্রীতি জিনতা এবং আনকাহির জন্য আমিশা প্যাটেল।
বলিউড গ্রুপ অব কোম্পানির প্রধান কার্য নির্বাহী কামাল দানদোনা বলেন, জরিপে অংশগ্রহণকারীদের সংখ্যা থেকে বোঝা যায় অভিবাসী ভারতীয়রা ছবির ব্যাপারে কতটা সচেতন। খোদ আমেরিকার বড় বড় শহরের অনেক প্রেক্ষাগৃহে এখন নিয়মিত ভারতীয় ছবি প্রদর্শিত হয়।
বলিউড অ্যাওয়ার্ড প্রদানের জমকালো অনুষ্ঠানটি হবে ২৬ মে।
