২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ ছাত্ররা রজনীকান্তের উপর প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করছে

বিখ্যাত তামিল সুপারস্টার রজনীকান্তকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছে লন্ডন ভিত্তিক ইউকে ইউনিভার্সিটির কিছু ছাত্র। শিগগিরই ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিতে এই বিখ্যাত অভিনেতার স্টাইল, ম্যানারিজম ও ভক্তদের কথা উঠে এসেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

৪ সদস্যের একটি দল ছবিটি বানিয়েছে। এতে আছেন ম্যাক্স মোরিটমার, এলি নাইটসব্রিজ, রব স্ট্রিটার এবং জয়ন্তী। বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিদ্যার ছাত্র এরা সবাই। কোর্সের অংশ হিসেবেই প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন তারা, জানালেন এদেরই একজন জয়ন্তী।

ছবি বানানোর জন্য গত কয়েক মাস ধরেই তাড়া তামিলনাড়ুতে থাকছেন। কাজ শেষ করে শিগগিরই লন্ডনে ফিরে যাবেন।

ছবির দৈর্ঘ্য ১০ মিনিট। জ্যাকি চ্যানের পরে এশিয়ার দ্বিতীয় সর্ব্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা রজনীকান্তের উপর বানানো প্রামাণ্যচিত্রের কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন জয়ন্তী।