২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুরকা’ নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

‘বুরকা’ নামের একটি স্যাটায়ারধর্মী নাটক মঞ্চায়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। নাটকটিতে সমাজের কিছু মানুষের ‘দুমুখো’ চরিত্রকে তুলে ধরার জন্য বুরকাকে একটা রুপক হিসেবে ব্যবহার করা হয়েছে। পাকিস্তানে তালিবানপন্থী মোল্লারা শরিয়া আইন প্রয়োগের পক্ষে যে আওয়াজ তুলেছে বেশ কিছুদিন ধরেই। একটি ভারতীয় ওয়েবসাইট জানিয়েছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পাকিস্তান সরকার সেখানের ইসলামি জোট মুত্তাহিদা মজলিস ই আমল এর কাছে নতি স্বীকার করে লাহোর ভিত্তিক আজোকা থিয়েটারের ‘বুরকাভাগাঞ্জা’ নামের এই নাটকের মঞ্চায়নে বাধ সাধলো। সংস্কৃতি মন্ত্রী গাজী গুলাম জামাল সংসদে জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঞ্জাব প্রাদেশিক সরকারকে বলা হয়েছে “ ধর্মীয় বা সাংস্কৃতিক বিচারে কোন নাটক বা প্রদর্শনীর বিষয় আপত্তিকর কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ওগুলির প্রদর্শনের অনুমতি যেন দেওয়া না হয়।”

স্থানীয় দৈনিক ডন পত্রিকা লিখেছে, সরকার সেই ধর্মীয় গোষ্ঠীগুলির কাছে নতি স্বীকার করেছে, যারা ওই নাটকে কোরানের বিরোধিতা করা হয়েছে বলে বক্তব্য দিয়েছে।

সংসদে জামাল বক্তব্য রাখার সময় তার বক্তব্যের সমর্থন ও বিরোধিতা করে হৈ জৈ করেন অনেকে।

এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন মৌলবাদীদের কাছে সরকার নতি স্বীকার করেছে এরকম প্রতিবেদন ছাপা হচ্ছে পত্রপত্রিকায়।

পাকিস্তান মুসলিম লীগ কিউ এর প্রেসিডেন্ট সুজাত হোসেন নাটক বন্ধ করার দাবির মধ্যে কোন অসঙ্গতি খুঁজে পাচ্ছেন না বলে জানান। সুজাত মোল্লাদের সাথে সরকারে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করে থাকেন।