২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অডিও প্রযোজনায় আসছে রেডিও টুডে

অডিও প্রযোজনায় আসার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারী এফএম সম্প্রচার প্রতিষ্ঠান ‘রেডিও টুডে’। এরই মধ্যে অ্যালবামের কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন রেডিও টুডের নির্বাহী পরিচালক শাকিল মঞ্জুর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

যে দুইটি অ্যালবামের কাজ শুরু হয়েছে সেগুলো একটি ডাক্তার ইকবালের সুর ও সঙ্গীতে ‘পুরুষ পাখি’। অন্য অ্যালবামটি বিভিন্ন ব্যান্ডের গান নিয়ে তৈরি ব্যান্ড মিক্সড।

‘পুরুষ পাখি’ অ্যালবামের কাজ প্রায় শেষ, জানালেন ডা. ইকবাল। এই অ্যারবামে গান করছেন-শাহনাজ রহমতউল্লাহ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, আলম আরা মিনু, জুয়েল মাকসুদ, মিজান প্রমুখ।

২০০৬ সালের মাঝামাঝি যাত্রা শুরু করে এফএম রেডিও চ্যানেল রেডিও টুডে। নিজস্ব স্টাইলে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার করে ইতিমধ্যেই শ্রোতামহলে সাড়া ফেলেছে এই চ্যানেল।