অমিতাভের কন্ঠে রবিঠাকুরের কবিতা
ইন্দ্রজিৎ দাসগুপ্ত পেশায় ভারতের রাজস্ব বিভাগের উর্ধতন কর্মকতা এবং কর বিভাগের অতিরিক্ত কমিশনার। নেশা তার সঙ্গীত। সম্প্রতি একটি অ্যালবাম বের করার উদ্যোগ নিয়েছেন এই ভদ্রলোক।
টি সিরিজের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটির নাম হবে ‘মেরে মন ম্যায় ধরকান ম্যায়’। অ্যালবামে রবীন্দ্রনাথের গান থাকবে, সঙ্গে থাকবে ওই গানের আবৃত্তি।
এই প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হিন্দিতে অনুদিত হলো বলে দাবি করেছেন ইন্দ্রজিৎ। রবীন্দ্রভক্তদের জন্য খুশির খবর যে গানগুলির আবৃত্তিতে কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন। এর আগেও বাবা হরিবংশ রায় বচ্চন ছাড়াও একাধিক গানের কবিতায় কণ্ঠ দিয়েছেন অমিতাভ।
সূত্র : ওয়েবসাইট।
