২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন থেকে পুরষ্কার

 অস্কারে মনোনয়ন পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। আর পুরস্কার পেলে তো কথাই নেই। মনোনয়ন দেখে অনেকেই আঁচ করে নেন কে বা কারা পুরষ্কার পেতে চলেছে। সবসময় সে অনুমান কাজে লাগে না। এবারে কার কার সাথে কে লড়াই করে পুরষ্কার জিতলেন তার একটা বিবরণ এখানে দেওয়া হলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 01:50 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সেরা চলচ্চিত্র বিভাগে ডিপার্টেডের সাথে লড়াই করেছে ‘বাবেল’, ‘লেটারস ফ্রম ইওজিমা’, ‘লিটল মিস সানশাইন’, ‘দি কুইন’। প্রত্যেকটি ছবিই অস্কারের আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার পেয়েছে। ফলে পুরষ্কার ঘোষনার আগে অস্কারটা কার হাতে যাবে বোঝা মুশকিল ছিল।

সেরা পরিচালক হিসেবে স্করসেসের প্রতিদ্ধন্ধী ছিলেন ক্লিন্ট ইস্টউড (লেটারস ফ্রম ইওজিমা), স্টিফেন ফ্রেরারস (দি কুইন), পল গ্রিনগ্রাস (ইউনাইটেড ৯৩), আলেসান্দ্রো গনজালেস ইনারিটু (বাবেল)। স্করসেস এবার না পেলে সেটা অস্কারের জন্যও বিব্রতকর হতো। তার আরো আগেই অস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকেই।

ফরেস্ট হোয়াইটেকারের সঙ্গে লড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রায়ান গসলিং, পিটার ওটুল, উইল স্মিথ। ডি ক্যাপ্রিও ও স্মিথের ব্যাপারে অনেকে আশাবাদী ছিলেন। তবে হোয়াইটেকার পাওয়ায় কেউ নাখোশ হয়েছেন বলে মনে হয় না। দি লাস্ট কিং অফ স্কটল্যান্ডে অনবদ্য অভিনয় করেছেন এই কৃষ্ণাঙ্গ অভিনেতা।

হেলেন মিরেন ‘দি কুইন’ নিয়ে তার জয়যাত্রা অব্যাহত রেখেছেন অস্কারেও। জুডি ডেঞ্চ, পেনিলোপি ক্রুজ, মেরিল স্ট্রিপ ও কেট উইন্সলেট ছিলেন তার প্রতিদ্বন্ধী।

সহ অভিনেত্রী হিসেবে অস্কার পেলেন জেনিফার হাডসন। তাকে লড়তে হয়েছে আদ্রিয়ানা বারাজা, কেট ব্লাংশেট, অ্যাবিগাইল ব্রেসলিন ও রিঙ্কো কিকুচির সঙ্গে। ওদিকে সহ অভিনেতার ক্যাটাগরিতে জ্যাকি আর্ল হ্যালি, ডিমন হৌনসুন, এডি মার্ফি আর মার্ক ওয়াহলবার্গের সাথে লড়ে জয়ী হয়েছেন অ্যালান আরকিন।

বিদেশী ভাষার চলচ্চিত্রে এবারে টপ ফেবারিট ছিল যে মেক্সিকোর ‘প্যানস ল্যাবিরিন্থ’ তার পরিচালকই বারবার বলেছেন এবারে নির্ঘাৎ ‘ওয়াটার’ পুর®কৃত হবে এই ক্যাটাগরিতে। আরো অনেকেই উচ্ছসিত ছিলেন দীপা মেহতার এই ছবিটি নিয়ে। কিন্তু সব আশার গুড়ে বালি দিয়ে পুরষ্কার নিয়ে গেছে ‘দি লাইভস অফ আদারস’। জার্মানির এই ছবিটিকে ওয়াটার ও ল্যাবিরিন্থ ছাড়াও লড়তে হয়েছে ডেনমার্কের ‘আফটার দি ওয়েডিং’ ও আলজেরিয়ার ‘ডেস অফ দি গ্লে¬ারি’র সঙ্গে।

বাংলাদেশের অ্যানিমেটেড ছবির দর্শকদের অনেকে ‘কারস’ এর ভক্ত হলেও পুরষ্কার পেয়েছে ‘হ্যাপি ফিট’। এই কোঠায় আরেকজন প্রতিদ্দন্ধী ছিল ‘মনস্টার হাউজ’।

অ্যাডাপ্টেড চিত্রনাট্য ‘বোরাত’, ‘চিলড্রেন অফ মেন’, ‘লিটল চিলড্রেন’ ও ‘নোটস অন এ স্ক্যান্ডাল’কে টেক্কা দিয়ে পুরষ্কার বাগিয়ে নিয়েছে ‘দি ডিপার্টেড’।

মৌলিক চিত্রনাট্য বিভাগে ‘লিটল মিস সানশাইন’ জিতেছে। তার সাথে লড়াই করেছিল ‘বাবেল’, ‘লেটারস ফ্রম ইওজিমা’, ‘দি কুইন’ ও ‘প্যানস ল্যাবিরিন্থ’।

বেস্ট অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে লড়েছে ‘বাবেল’, ‘দি গুড জার্মান’, ‘নোটস ফ্রম এ স্ক্যান্ডাল’, ‘প্যানস ল্যাবিরিন্থ’ ও ‘দি কুইন’। পুরষ্কার পেয়েছে ‘বাবেল’।

পুরষ্কার হাতে নেওয়ার আগেই মঞ্চে এসে গান শুনিয়ে গেছেন মেলিসা এথরিজ। এবারে সঙ্গীতের কোঠায় তিনটি নমিনেশন পেলেও পুরষ্কার জোটেনি ড্রিমগার্লস এর কোন শিল্পীর ভাগ্যে। ‘অ্যান ইন কনভেনিয়েন্ট ট্রুথ’ এ গাওয়া আই নিড টু ওয়েক আপ গানটির জন্য সেরা মৌলিক গানের কোঠায় পুরষ্কার পেয়েছেন মেলিসা। তার সাথে প্রতিযোগিতায় নেমেছিলেন ‘ড্রিমগার্লস’ এর বেয়ন্স নোলেস (লিসেন), জেনিফার হাডসন (লাভ ইউ আই ডু), এডি মার্ফি, কেইথ রবিনসন, আনিকা ননি রোস ( পেসেন্স) এবং কারস এর জেমস টেলর (আওয়ার টাউন)।

ডকুমেন্টারি ফিচার বিভাগে ট্রুথের সাথে লড়াই হয়েছে ‘ডেলিভার আস ফ্রম এভিল’, ‘ইরাক ইন ফ্রাগমেন্টস’, ‘জেসাস ক্যাম্প’, ‘মাই কান্ট্রি মাই কান্ট্রি’। ভিজুয়াল এফেক্টে ‘পাইরেটস..’ যে পুরষ্কার জিতবে সেটাই বোঝাই যাচ্ছিল। ‘পসাইডন’ বা ‘সুপারম্যান রিটার্নস’ এর ধারে কাছে আসতে পারেনি।

‘দি ব্ল¬াক ডালিয়া’, ‘চিলড্রেন অফ মেন’, ‘দি ইলিউশনিস্ট’, ‘প্যানস ল্যাবিরিš’’ ও ‘দি প্রেস্টিজে’র মধ্যে সেরা সিনেমাট্রোগ্রাফির জন্য পুর®কৃত হয়েছে প্যানস ল্যাবিরিন্থ। একই ছবির সেরা শিল্প নির্দেশনা কোঠায়ও অস্কার জিতেছে। সেখানে তার প্রতিদ্বন্ধী ছিল ‘ড্রিমগার্লস’, ‘দি গুড শেফার্ড’, ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’ ও ‘দি প্রেস্টিজ’।

অ্যানিমেটেড শর্ট ফিল্মে মনোনয়ন পেয়েছিল ‘দি ডেনিশ পোয়েট, ‘লিফটেড’, ‘দি লিটল ম্যাচ গালর্’, ‘মায়েস্ত্রো’, ‘নো টাইমস ফর নাটস’। পুরষ্কার পেয়েছে ‘দি ডেনিশ পোয়েট’। অ্যাকশন শর্ট ফিল্মে ‘বিনটা অ্যান্ড দি গ্রেট আইডিয়া’, ‘ইরামস পোকোস’, ‘হেমার অ্যান্ড সন’, ‘িদ স্যাভর’ ও ‘ওয়েস্ট ব্যাঙ্ক স্টোরি’র মধ্যে পুরষ্কার পেয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক।

কস্টিউম ডিজাইনে ম্যারি আঁতোয়েনের রাজকীয় আয়োজন টেক্কা দিয়েছে ‘ড্রিমগার্লস’, ‘দি কুইন’, ‘দি ডেভিল ওয়্যারস প্রাদা’ এবং ‘কার্স অফ দি গোল্ডের ফ্লাওয়ার’কে।

মেকাপ বিভাগে লড়াকু ছিল তিনজন। ‘অ্যাপোক্যালিপটো’, ‘ক্লিক’ ও ‘প্যানস ল্যাবিরিš’’। ল্যাবিরিন্থ বিজয়ী হয়েছে।

সাউন্ড মিক্সিং এ মনোনয়ন পেয়েছিল অ্যাপোক্যালিপটো, ব¬াড ডায়মন্ড, ড্রিমগার্লস, ফ্লাগ অফ আওয়ার ফাদারস এবং পাইরেটস। অ্যান্ড দি অস্কার হ্যাজ গন টু ড্রিমগার্লস।

শব্দ সম্পাদনায় পুরস্কৃত হয়েছে লেটারস ফ্রম ইওজিমা। তার প্রতিদ্ধন্ধী ছিল ‘অ্যাপোক্যালিপটো’, ‘ব্লাড ডায়মন্ড’, ‘ফ্লাগস অফ আওয়ার ফাদারস’, ও ‘পাইরেটস..’।

চলচ্চিত্র সম্পাদনা বিভাগে লড়েছে ‘বাবেল’, ‘ডায়মন্ড, ‘চিলড্রেন অফ মেন’, ‘ডিপার্টেড’ ও ‘ইউনাইটেড’ । পুরষ্কার পেয়েছে ডিপার্টেড।