টিসিরিজের মিউজিক অ্যালবামে মডেল হয়েছেন শাহরুখ খান
খ্যাতির চুড়ায় উঠলে যা হয়, অনেক অসম্ভব অনুরোধও রাখতে হয় হাসিমুখে। সেরকম অনুরোধে ঢেকি গিলতে গিয়ে নিজের শিল্পীসত্তায় নতুন মাত্রা যোগ করলেন শাহরুখ। শুধু নায়ক নন, এখন ভক্তরা তাকে মিউজিক ভিডিও’র মডেল হিসেবেও পাচ্ছেন। ভারতের অডিও জায়ান্ট টি সিরিজ শাহরুখ খানকে নিয়ে করা একটা মিউজিক অ্যালবাম বের করছে ১০ ফেব্র“য়ারি।
মিউজিক ভিডিওটি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রমোশনাল ভিডিও হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখন সেটিই পুরোপুরি এক মিউজিক ভিডিওতে রুপান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মিউজিক চ্যানেলে এই মিউজিক ভিডিওটি দেখানোও হয়েছে।
টি সিরিজ এই অ্যালবামটির নাম রেখেছে ‘কারলে কারলে ধামাল’। কম্পোজার বিশাল শেখর। আইডিয়া, কোরিওগ্রাফ আর পরিচালনার কাজ একহাতে করেছেন গনেশ হেজ। কন্ঠও দিয়েছেন তিনি। এর আগে গনেশের করা ‘জি’ অ্যালবামও বেশ সাড়া ফেলেছিল।
গনেশের সাথে কাজ করার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর বলে জানিয়েছেন শাহরুখ। বলেছেন, “ এই মিউজিক অ্যালবামের জন্য দিনে তিন শিফটে কাজ করে খুব ক্লান্ত হয়ে পরেছিলাম। তবে এতো মজা করে গনেশ এটা বানাচ্ছিল যে আমি মাঝে মাঝে টেরই পাইনি যে আমি ক্লান্ত হয়ে পরেছি। আমাকে এভাবে উপস্থাপন করার আইডিয়া পুরোপুরি গনেশের। এখন দেখতে পাচ্ছি আমি ভালই লাফালাফি করতে পারি। বাচ্চাদের কাছে এখন আমার গ্রহনযোগ্যতা অনেক বেড়েছে। তাদের কাছে আমি এখন একটা দারুন বাবা।”
গনেশ হেজও ভিডিওটি নিয়ে দারুন উত্তেজিত। বলেছেন, “ শাহুরুখের সাথে আমার প্রথম ভিডিওটি ছিল ‘ডন’ ছবির সুচনা সঙ্গীত। ও তখন আমার কাজ সত্যিই পছন্দ করেছিল। ও যেমনটা করেছে সেভাবেই তাকে চিত্রায়িত করার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছিল। ফলে এ কাজটা করার সময় কোরিওগ্রাফির জন্য আমার ডাক পরল।”
শাহরুখের সাথে কাজ করার অভিজ্ঞতার বয়ান করতে গিয়ে গনেশ বললেন, “ ওর সাথে কাজ করা খুব সহজ। আমরা দুজনেই বৃশ্চিক রাশির। শক্তিতে ভরপুর থাকি সবসময়। কোন সমস্যা হয়নি আমাদের। আশা করছি আগামীতেও শাহরুখের সাথে কাজ করবো।”
