মধ্যাহ্নভোজে অনেক মজা করলেন অস্কার মনোনয়নপ্রাপ্তরা
তাশ হইও না যদি তুমি মুমিন হও।’ এ ধরণের উপেদেশ দেওয়ার একশ ভাগ হক আছে কেভিন ও কনেলের। হলিউডের এই শব্দ সংযোজনকারী শিল্পী সেটা করেছেনও সোমবার অস্কার মনোনয়নপ্রাপ্তদের উদ্দেশ্যে দেয়া ভোজে এসে। এই বেচারার হাত থেকে বহুবার অস্কার ফসকে গেছে। ১৯ বার মনোনয়ন পেলেও একবারও শিঁকে ছেড়েনি। এবারের অস্কারে পয়লাবার যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবাইকে তিনি উপদেশ দিয়েছেন, হতাশ হবেন না, আমাকে দেখেন, আমি এখনো আশা ছাড়িনি।
শুধু মুখের কথা না, কনেল সত্যি সত্যিই আশা করছেন এবার মেল গিবসনের ‘এপোক্যালিপটো’র সুবাদে তিনি পুরষ্কার পাবেনই।
একাডেমি কর্তৃপক্ষ ফি বছরের মতো এবারেও অস্কার মনোনয়ন পাওয়া তারকাদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সোমবার। বেভারলি হিলসের এই বার্ষিক মধাহ্নভোজের আসরে লিওনার্দো ডি ক্যাপ্রিও থেকে ১০ বছরের অ্যাবিগাইল ব্রেসলিন হাজির ছিলেন, ছিলেন স্টিভেন স্পিলবার্গ থেকে পিটার ও টুল, হেলেন মিরেন, উইল স্মিথ, ফরেস্ট হোয়াইটেকার, পেনিলোপি ক্রুজ, এডি মার্ফি, মার্ক ওয়াহলবার্গ, অ্যালান এবং আরো অনেকে। ‘দি ডিপার্টেড’ এর জন্য সম্ভাব্য অস্কার বিজয়ী পরিচালক মার্টিন স্করসেসও এসেছিলেন সেখানে।
ভোজের টেবিলে বসার আগে তারকারা তারকারা গ্রুপ ফটোসেশনে মেতে ওঠেন। তারপর উল্টোবর্ণানুক্রমিকভাবে তারকাদের মঞ্চে ডাকা হয়। বেচারা অ্যাবিগাইল, লিটল মিস সানশাইনের জন্য সেরা সহ অভিনেত্রীর মনোনয়ন পাওয়া এই ১০ বছরের বালিকাকে রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিতে হলো। রোল কলে ডি ক্যাপ্রিওর নাম ওঠার পরে তার মুখে হাসি ফুটলো।
মনোনয়ন পাওয়া ১৪০ জন তারকাই উপস্থিত ছিলেন এখানে। আগের অন্য যে কোন অস্কার মধ্যাহ্নভোজের তুলনায় এবারে উপস্থিতি ছিল বেশি।
মধ্যাহ্নভোজের আগে একং সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে অনেক মনোনয়নপ্রাপ্ত তারকা বক্তব্য রাখেন। রসিকতা করে কেউ কেউ বলেন, ইস আমি যদি নিজেকেই নিজে ভোট দিতে পারতাম। ‘ব্লাড ডায়মন্ড’ এর মনোনয়নপ্রাপ্ত অফ্রিকান তারকা ডিমন হৌনসৌ হতাশার সুরে বলেন, “আমাকে আর কে ভোট দেবে ?”
কেভিন কনেল প্রথমবাবেরর মতো মনোনয়নপ্রাপ্তদের নানা উপদেশবাণী দিয়ে বলেন, “মনোনয়ন গ্রহণের পর আমার দেয়া বক্তব্যগুলো জমা করে রেখেছি। ওগুলো বাসায় ড্রয়ারে রাখা আছে। অস্কার পাওয়ার পরে ধন্যবাদ জানিয়ে যে বক্তব্য রাখতে হয় সেটাও আগাম লিখে রেখেছি। এবার যদি পুরষ্কার পাই তাহলে আমার মাকে ধন্যবাদ জানাবো।”
তার আজকের সফল অবস্থানের জন্য কনেল মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আজ থেকে ২৯ বছর আগে অগ্নিনির্বাপকের পেশা ছেড়ে চলচ্চিত্রে যোগ দেয়ার পেছনে মা ছিলেন তার একমাত্র অনুপ্রেরণা।
‘দি ডিপার্টেড’ এর পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন মার্ক ওয়াহ্লবার্গ। তরুন বয়সে বোস্টন পুলিশের হাতে ২০ থেকে ২৫ বার ধরা পরেছিলেন তিনি নানা অপরাধে। বললেন, ওই অভিজ্ঞতা এই ছবিতে বেশ কাজে লেগেছে।
