২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ এজেন্টের ইচ্ছা, লকারবি দূর্ঘটনা নিয়ে ছবি করুন স্পিলবার্গ

সাবেক ইজরায়েলি গোয়েন্দা জুবাল আবিব ১৯৮৮ সালের কুখ্যাত লকারবি দূর্ঘটনা নিয়ে একটি বই লিখছেন। বইটি অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য ইতোমধ্যেই তিনি হলিউডের প্রথম সারির কয়েকজন চলচ্চিত্রকারের সঙ্গে কথা বলেছেন। আবিবের ইচ্ছা, ছবিটি স্টিভেন স্পিলবার্গ করুন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ডিসেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক ইজরায়েলি গোয়েন্দা জুবাল আবিব ১৯৮৮ সালের কুখ্যাত লকারবি দূর্ঘটনা নিয়ে একটি বই লিখছেন। বইটি অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য ইতোমধ্যেই তিনি হলিউডের প্রথম সারির কয়েকজন চলচ্চিত্রকারের সঙ্গে কথা বলেছেন। আবিবের ইচ্ছা, ছবিটি স্টিভেন স্পিলবার্গ করুন। খবর ভারতীয় ওয়েবসাইটের। লকারবি স্কটল্যান্ডের একটি স্থান যেখানে ১৯৮৮ সালে একটি বিমান দূর্ঘটনায় ২৭০ জন মানুষ মারা যায়। এতোদিন ওই দূর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে লিবিয়াকে। মোসাদ এজেন্ট আবিবের বইয়ে এবার দেখানো হয়েছে এর জন্য আসলে দায়ী ছিল ইরান। প্রকাশিতব্য বইটিতে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আবিব দেখাতে চেয়েছেন যে ইরানি ও আমেরিকান সিক্রেট সার্ভিসের যোগসাজশে ওই দূর্ঘটনা ঘটে। আবিবের বইটি আগামী বছর প্রকাশিত হবে। আবিব বলেছেন, "লকারবি দূর্ঘটনা নিয়ে লেখা বইটি দুনিয়া জুড়ে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার ধারণা। বিশ্বের অনেক দেশের অনেক মানুষ ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। যে ক্ষতির জের এখনো তাদের বহন করতে হচ্ছে।" ১৯৮৮ সালের লকারবি দূর্ঘটনায় নিহত ২৭০ জনের মধ্যে ১৮৯ ছিলেন আমেরিকান। আবিব বলেন, "আমার বইয়ের গল্পটা খুব শক্তিশালী যা নিয়ে একটি অসাধারণ চলচ্চিত্র তৈরি সম্ভব। হলিউডের বেশ ক'জন চলচ্চিত্রকার এটি নিয়ে চলচ্চিত্র তৈরিতে আগ্রহ দেখিয়েছেন। এখনো এ ব্যাপারে কোন চুক্তি হয়নি। তবে খুব শিঘ্রই হবে।" আবিব জানান, "স্পিলবার্গ এখন বইটি দেখছেন। আমি মনে করি আমার বইটিকে চলচ্চিত্র রুপ দেওয়ার যোগ্যতম ব্যক্তি তিনি।" লকারবি বিমান দূর্ঘটনার তদন্তকারীদের একজন ছিলেন মোসাদের এই সাবেক এজেন্ট আবিব। স্পিলবার্গ জাতিগতভাবে ইহুদি। অনেক সমালোচক মনে করেন, ইজরায়েলি কিছু পরিকল্পনা স্পিলবার্গের মাধ্যমে চলচ্চিত্রে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মোসাদ। এরই অংশ হিসেবে তৈরি হয়েছে তার আগের চলচ্চিত্র 'মিউনিখ'। ওই চলচ্চিত্রটির কাহিনীও তৈরি হয়েছে আবিবের গল্প নিয়ে রচিত কানাডিয় সাংবাদিক জর্জ জোনাসের বই 'ভেনজানস: দি ট্রু স্টোরি অফ অ্যান ইসরায়েলি কাউন্টার টেররিস্ট টিম' অবলম্বনে। জোনাসের বইটি বিশ্ব জুড়ে সাংবাদিক মহলে ব্যপক সমালোচিত হয়। ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর প্যান অ্যাম ফ্লাইট ১০৩ ভেঙে পরে স্কটল্যান্ডের লকারবি এলাকায়। এর ফলে বিমানের ২৫৯ জন ও লকারবি এলাকার ১১ জন মানুষ মারা যান। পরে তদন্তের সময় বিমানের ধ্বংসস্তুপের নমুনা পরীক্ষা করে বোমা হামলার প্রমাণ পান তদন্তকারীরা। এর জের ধরে ১৯৯১ সালে লিবিয় গোয়েন্দা সংস্থার দুজনকে অভিযুক্ত করা হয়। ৯ বছর পরে তাদের বিচারের কাঠগড়ায় দাড় করানো হয়। ২০০১ সালে স্কটল্যান্ডের আইন অনুযায়ী লিবিয়ার আবদেলবাসেত আলি মোহাম্মদ আল মেগরাহিকে আজীবন কারাদন্ড দেয়া হয়। ২০০২ সালে মেগরাহি আপিলের আবেদন করলেও তা প্রত্যাখান করা হয়। আশ্চর্যজনকভাবে ২০০৩ সালের সেপ্টেম্বরে স্কটিশ ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন মেগরাহির মামলাটির রিভিউ করতে আগ্রহী হন। সে মোতাবেক ২০০৭ সালের ২৮ জুন তার দ্বিতীয় আপিলটি গ্রহণ করা হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৮ ঘ