২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসির রিয়ালিটি শোতে অংশ নিতে আগ্রহী শিল্পা শেঠী

বিবিসি'র রিয়ালিটি শো 'স্ট্রিক্টলি কাম ড্যান্সিং' থেকে আমন্ত্রণ এলে তাতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। খবর ব্রিটিশ ওয়েবসাইটের।্ ক'দিন আগেই শিল্পা শেঠি লন্ডনে তার প্রথম মিউজিক্যাল শোতে অংশ নিয়ে ব্রিটিশ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ডিসেম্বর ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিবিসি'র রিয়ালিটি শো 'স্ট্রিক্টলি কাম ড্যান্সিং' থেকে আমন্ত্রণ এলে তাতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। খবর ব্রিটিশ ওয়েবসাইটের।্ ক'দিন আগেই শিল্পা শেঠি লন্ডনে তার প্রথম মিউজিক্যাল শোতে অংশ নিয়ে ব্রিটিশ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন। শনিবার শিল্পা এক সাক্ষাৎকারে জানান, "বিবিসির রিয়ালিটি শো থেকে যদি কোন প্রস্তাব আসে তাহলে আমি সত্যিই তা বিবেচনা করে দেখব।" শিল্পা আরো জানান, তিনি ভারতে 'স্ট্রিক্টলি কাম ড্যান্সিং' অনুসরণে আয়োজিত একটি শোতে বিচারক ছিলেন। এ বছর জানুয়ারিতে শিল্পা লন্ডনের 'সেলিব্রেটি বিগ ব্রাদার' রিয়ালিটি শোতে অংশ নিয়ে তুমুলভাবে আলোচিত হন। ওই শোতে এক প্রতিযোগী তার সঙ্গে বর্ণবাদী আচরণ করলে তিনি মানসিকভাবে ভেঙে পরেন এবং দর্শকদের সমবেদনা লাভ করেন। এর জের ধরে চূড়ান্ত পর্বে বিজয়ী হওয়ার পর তিনি ইংল্যান্ড ও অন্যত্র বিশেষ পরিচিতি লাভ করেন। সেলিব্রিটি বিগ ব্রাদার শিরোপা পাওয়ার পরপরই তিনি সন্মানসুচক ডক্টরেট পেয়েছেন, দেখা করেছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে, লন্ডনে নিজের নামে সুগন্ধি উদ্বোধন করেছেন এবং 'মিস বলিউড' নামের মিউজিক্যাল শো'র কেন্দ্রীয় ভূমিকায় অংশ নিয়েছেন। শিল্পা অবশ্য এর আগে জানিয়েছিলেন, তিনি আর কখনো 'বিগ ব্রাদার' টাইপের কোন অনুষ্ঠানে অংশ নেবেন না। "সারাক্ষন আমার উপরে ক্যামেরা ধরা আছে, এরকম অবস্থা আমি মেনে নিতে পারি না।" বলেছিলেন তিনি। বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এবি/এমআইআর/ ২১২৫ ঘ