ডিসেম্বর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ছয় বছর পর জনপ্রিয় চলচ্চিত্র নায়ক রিয়াজ ও টিভি অভিনেত্রী তারিন একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম 'স্বপ্নের শুরু'। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রায়হান খান।
রিয়াজ-তারিনের এটি তৃতীয় নাটক। এর আগে সবর্শেষ ২০০১ সালে রিয়াজ-তারিন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, "তারিন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। এবং সে ভালো অভিনয় করে। অনেকদিন পর তারিনের সঙ্গে অভিনয় করলাম। নাটকের কাহিনীও অনেক সুন্দর। সবমিলিয়ে ভাল একটি কাজ দর্শকরা উপভোগ করবেন আশা করি।"
তারিন বলেন, "রিয়াজের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক মজা হয়েছে। রিয়াজের সঙ্গে সবসময় কাজ করা হয় না। কারণ সে ফিল্মের জনপ্রিয় নায়ক। ফিল্ম নিয়ে ব্যস্ত থাকে। রিয়াজের সঙ্গে এটি আমার তৃতীয় নাটক। এর আগে আমি ও রিয়াজ আরও দুটি নাটকে অভিনয় করেছিলাম।"
প্রযোজক সূত্রে জানা গেছে আগামী ঈদে নাটকটি একুশে টেলিভিশনে প্রচারতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৩৩১ ঘ
bdnews24