ডিসেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের স্টার প্লাস চ্যানেলের ভয়েস অফ ইন্ডিয়ার পরবর্তী শো 'ছোটে ওস্তাদ' এর উপস্থাপক হিসাবে নির্বাচিত হলেন আভাষ জোশী। ধারাবাহিক অডিশন শেষে তার নাম ঘোষণা করতে গিয়ে প্রতিযোগিতার কর্তৃপক্ষ জানান, সংগীতের ওপর ভাল দখল এবং এই অনুষ্ঠানের জন্য যুৎসই ব্যক্তিত্বের কারণে 'ছোটে ওস্তাদের' উপস্থাপক নির্বাচিত হলেন আভাষ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মাত্র ১৭ বছর বয়সেই অহঙ্কার করার মতো অনেক কিছুই অর্জন করেছেন আভাষ। 'আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া'য় অংশ গ্রহণের আগেই আভাষ জাতীয় পর্যায়ের মাস্টার মাদান সংগীত প্রতিযোগিতার রানার আপ ছিলেন। জি টিভির সা রে গা মা পা ২০০৪ লিটল চ্যাম্পস এর বিজয়ীও ছিলেন আভাষ জোশি। স
bdnews24