২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে কসৌটি জিন্দেগি কি!

অনুরাগ- প্রেরণার প্রেম কাহিনীর অবসান হতে যাচ্ছে ২০০৮ সালের জানুয়ারিতে। প্রায় ৫ বছর ধরে ভারতের স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হয়ে আসছে এই জনপ্রিয় সিরিয়ালটি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নভেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অনুরাগ- প্রেরণার প্রেম কাহিনীর অবসান হতে যাচ্ছে ২০০৮ সালের জানুয়ারিতে। প্রায় ৫ বছর ধরে ভারতের স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হয়ে আসছে এই জনপ্রিয় সিরিয়ালটি। খবর ভারতীয় ওয়েবসাইটের। স্টার প্লাসের একটি সূত্র জানায়, "সিরিজটি তার তেজ হারিয়ে ফেলেছে। শীর্ষ অভিনেতরা একের পর এক বিদায় নিচ্ছেন সিরিয়াল থেকে। তাছাড়া শ্বেতা তেওয়ারির (প্রেরণা) ব্যাক্তিগত সমস্যাও কাজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করছে। তিনিও মনে হচ্ছে এই সিরিয়ালের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। 'কসৌটি'র কাজ উপেক্ষা করে তিনি অন্য কাজে জড়িত হচ্ছেন। যে সেজান খানকে দিয়ে এই সিরিয়াল হিট হয়েছিল সেও বিদায় নিয়েছে সিরিয়ালটি থেকে। অভিনেতা মুন, গীতাঞ্জলি টিকেকার ও উর্বশী ঢোলাকিয়ার অনুপস্থিতিও চোখে পড়ার মতো। ফলে সব মিলিয়ে এটিকে আর টানার কোন মানে হয় না।" কসৌটির খবরটি নিশ্চিত করে স্টার প্লাসের মহাব্যবস্থাপক কীর্তন আদ্যিনাথ বলেন, "হ্যা, কখনো কখনো ভাল কিছুরও সমাপ্তি ঘটে। তবে এখানে আমরা নতুন ভাল অনুষ্ঠান নিয়ে আসব।" সিরিয়ালে মিস্টার বাজাজ চরিত্রে রুপদানকারী রণিত রায় বলেন, " আমার জীবন বদলে দেয়া একটা অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। কিছুটা বিষাদে আচ্ছন মন, একটু গর্বও লাগছে এই ভেবে যে সিরিয়ালের শেষটা আমি দেখতে পারছি, আর কিছুটা কৌতুহল - এর পরে কী?" ধারণা করা হচ্ছে, ১৪ জানুয়ারি কসৌটির শেষ পর্ব প্রদর্শিত হবে। এর জায়গায় প্রচারিত হবে বালাজি টেলিফিল্মস এর 'করলো স্বপ্নে পুরি'। মুম্বাইয়ে আসা ৪ মেয়ের স্বপ্ন পূরণের কাহিনী নিয়ে আবর্তিত হবে এ সিরিয়াল। একতা কাপুর অবশ্য বিষয়টি অস্বীকার করে বলেন 'করলো স্বপ্নে পুরে' একটি নতুন চ্যানেলের জন্য তৈরি করা হয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৫৯ ঘ