নভেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ হলিউডের 'ম্যান অন ফায়ার' ও বলিউডের 'আজনবী' ছবির কাহিনীর ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন চলচ্চিত্র 'ক্যাপ্টেন মারুফ'।
বরাবরের মতো এবারও বক্তব্যধর্মী তার ছবি। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কাজী হায়াৎ তনয় কাজী মারুফ। তার সঙ্গে রয়েছেন নদী, রাকা, মোহাম্মদ হোসেন জেমী, শিশুশিল্পী প্রতীতি এবং একটি বিশেষ চরিত্রে কাজী হায়াৎ নিজেই।
২৩ নভেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি।
কাজী হায়াৎ ফিল্মের ব্যানারে নির্মিত 'ক্যাপ্টেন মারুফ' প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, "ক্যাপ্টেন মারুফ' একটি বক্তব্যধর্মী ছবি। সমাজের কিছু অসঙ্গতি এবং প্রতিকারের পন্থা নিয়ে নির্মিত হয়েছে 'ক্যাপ্টেন মারুফ' ছবিটি।"
কাজী হায়াৎ এর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে 'যন্ত্রণা', 'সিপাহী', 'দাঙ্গা', 'চাঁদাবাজ', 'তেজী', 'আম্মাজান', 'লুটতরাজ', 'দেশদ্রোহী', 'কষ্ট', 'ইতিহাস', 'অন্ধকার' ইত্যাদি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৪৪ ঘ
bdnews24