২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহমিদা-বাপ্পার অ্যালবামের দ্বিতীয় পর্ব

২০০৬ সালের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বেরিয়েছিল বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর প্রথম দ্বৈত অ্যালবাম 'একমুঠো গান'। এরই ধারাবাহিকতায় এবার ভ্যালেন্টাইন ডে'তে আসছে অ্যালবামটির দ্বিতীয় পর্ব 'এক মুঠো গান টু'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৬ সালের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বেরিয়েছিল বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর প্রথম দ্বৈত অ্যালবাম 'একমুঠো গান'। এরই ধারাবাহিকতায় এবার ভ্যালেন্টাইন ডে'তে আসছে অ্যালবামটির দ্বিতীয় পর্ব 'এক মুঠো গান টু'। এবারের অ্যালবামেটিতে মোট থাকবে ১০টি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, শাহান কবন্ধ এবং রাসেল ও' নীল। সবগুলো গানের সুর করবেন অ্যালবামের শিল্পী বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা মজুমদার অ্যালবামটি সম্পর্কে বলেন, "প্রথম অ্যালবাম বেরুবার পর শ্রোতাদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। তাদের অনুরোধেই শুরু করেছি অ্যালবামটির দ্বিতীয় পর্বের কাজ।" এ প্রসঙ্গে অ্যালবামের অন্য শিল্পী ফাহমিদা নবী জানান, "আশা করছি এবারের গানগুলো গতবারের মতন জনপ্রিয়তা পাবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০৩৭ ঘ