২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানার প্রথম ছবি 'এক টাকার বউ'

মডেল অভিনেত্রী রুমানা প্রথমবারের মতন অভিনয় করছেন বড় পর্দায়। পিএ কাজল পরিচালিত 'এক টাকার বউ' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবিতে রুমানার নায়ক চলচ্চিত্র তারকা শাকিব খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মডেল অভিনেত্রী রুমানা প্রথমবারের মতন অভিনয় করছেন বড় পর্দায়। পিএ কাজল পরিচালিত 'এক টাকার বউ' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবিতে রুমানার নায়ক চলচ্চিত্র তারকা শাকিব খান। ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। একটানা বেশ কয়েকদিন এ ছবির শুটিং চলবে এফডিসির ফ্লোরে এবং রাজধানীর বিভিন্ন শুটিং স্পটে। ছবিতে টিভি অভিনেত্রী রুমানা নায়িকা শাবনূরের সমান্তরাল একটি চরিত্রে অভিনয় করছেন। ছবির একটি উল্লেখ্যযোগ্য চরিত্রে অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক। ছবিটি নির্মিত হচ্ছে ঋদ্ধি টকিজের ব্যানারে। বড় পর্দায় প্রথম অভিনয় প্রসঙ্গে রুমানা জানান, "বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব অনেক আগে পেয়েছিলাম। কিন্তু যথাযথ সুযোগ না পাওয়ায় এতদিন আসা হয়নি। এখন চলচ্চিত্র অঙ্গনের পরিবেশও অনেক ভালো। আমার ধারনা, আমাদের মতো শিল্পীরা এখন চলচ্চিত্রে এলে ভাল কিছু করতে পারবে। প্রথম ছবি নিয়ে আমি দারুন আশাবাদী।" এর আগে আল্পস মুভিজের ব্যানারে 'মিয়া বিবি রাজী' নামের একটি ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল রুমানার। সে ছবিতেও রুমানার নায়ক ছিলেন সাকিব খান। নানা কারণে সেটির কাজ শুরু না হওয়ায় 'এক টাকার বউ' এর মাধ্যমেই চলচ্চিত্রে পা রাখছেন রুমানা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৮ ঘ