নভেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চিকিৎসা শেষে দেশে ফেরার পর ১৫ নভেম্বর বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশের মঞ্চে গান গাইতে উঠছেন সাবিনা ইয়াসমীন।
সিঙ্গাপুরে ৩ মাস ১৩ দিন চিকিৎসা শেষে ২৫ অক্টোবর দেশে ফিরেছেন বরেণ্য কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। দেশে ফেরার ২০ দিনের মাথায় গানের মঞ্চে উঠবেন তিনি।
১৫ নভেম্বর সন্ধ্যায় হোটেল সোনারগাঁও-এ বিজিএমইএ আয়োজিত দুইদিনব্যাপী 'বাটেক্সপো ২০০৭' অনুষ্ঠানে দর্শকদের তিনি গান গেয়ে শোনাবেন। সাবিনার সঙ্গে একই মঞ্চে গান গাইবেন ভারতের জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক ও বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু ও জেমস। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে ঢালিউড নায়ক রিয়াজ পোষাকশিল্পবিষয়ক একটি নাটিকায় অংশগ্রহন করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মঞ্চে সাবিনা ইয়াসমিন ৩টি গান গেয়ে শোনাবেন। সিঙ্গাপুরের ডাক্তাররা তাকে আগামী ২/৩ মাস পূর্ণ বিশ্রাম নিতে বলায় তিনি বেশিক্ষণ মঞ্চে অবস্থান করবেন না।
সাবিনা ইয়াসমীনের একমাত্র মেয়ে বাঁধন জানান, "দর্শকদের ভালোবাসার কারণেই আবার তিনি মঞ্চে উঠছেন।"
বাটেক্সপো ২০০৭ আয়োজিত অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রুপকথা প্রোডাকশন এর কর্ণধার রবিন বিডিনিউজ২৪ডটকমকে জানান, "সব আয়োজন চুড়ান্ত। আশা করছি সুন্দরভাবে শো'টি অনুষ্ঠিত হবে।"
এদিকে দেশে ফেরার পর সাবিনা ইয়াসমীন স
bdnews24