নভেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কৃষি জমি কিনে অমিতাভ বচ্চন ও আমির খান এর আগে বিপাকে পড়েছিলেন। এবার একই সমস্যায় পড়লেন বলিউড তারকা রাণী মুখার্জী। বুধবার আহমেদনগর জেলা কালেক্টর উমাকান্ত দানগাত রাণীর কৃষি জমি ক্রয়ের ব্যাপারে একটি তদন্ত নির্দেশ পঠিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দানগাত জানান, "রাণী মুখার্জীর বাবা কয়েকদিন আগে এখানে এসে একটি জমি রেজিস্ট্রি করতে চেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই ওই জমি কৃষিকাজের জন্য বন্টন করে দেয়া হয়েছে।"
নিম্বা করচালি গ্রামে সম্পাত মোর নামের এক দালালের কাছ রাণী এই জমিটি কেনেন বলে জানা যায়। দালালই জমি বিক্রি সংক্রান্ত ভেজাল পাকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
করচালি গ্রামটি মুম্বাই শহর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দুরে। জেলার সাব ডিভিশনাল অফিসার এ ব্যাপারে তদন্ত নোটিশ পাঠিয়েছে।
দানগাত আরও জানান, এই জমিটি পরিমান ১১ গান্টাস (১ একরের এক চতুর্থাংশ)।
জমি ক্রয়- বিক্রয়ের সঙ্গে জড়িতদের কাগজপত্র পরীক্ষা করে জেলার সাব ডিভিশনাল অফিসার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮৪৫ ঘ
bdnews24