২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডে গেলেন সাবিনা ইয়াসমিন

দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় আবারও বিদেশে উড়াল দিলেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। বুধবার রাতে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। শুক্রবার শারজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডে অংশ নিতেই তার এ সফর। এ যাত্রায় সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছে সাবিনার ব্যক্তিগত সচিব জাহাঙ্গীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় আবারও বিদেশে উড়াল দিলেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। বুধবার রাতে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। শুক্রবার শারজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডে অংশ নিতেই তার এ সফর। এ যাত্রায় সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছে সাবিনার ব্যক্তিগত সচিব জাহাঙ্গীর। এ প্রসঙ্গে সাবিনা তনয়া বাঁধন জানান, "সবার দোয়ায় মা এখন অনেক স্বাভাবিক এবং সুস্থ। চ্যানেল আই'র পক্ষ থেকে খুব করে অনুরোধ করল। বলা হলো, গান গাইতে হবে না, এত বড় একটি আয়োজনে মা শুধু উপস্থিত থাকলেই প্রবাসীরা ধন্য হবেন, সার্থক হবে চ্যানেল আই'র আয়োজন। এমন অনুরোধে মাও রাজি হলেন। আমরাও সায় দিয়েছি, কারণ কিছুদিন পুরোনো মানুষগুলোর সঙ্গে ঘুরে এলে আশা করা যায় তার মানসিক অবস্থার উন্নতি হবে।" বাঁধন আরও বলেন, " ডাক্তার দেড় মাস বিশ্রাম বলতে একেবারে শুয়ে-বসে সময় কাটাতে বলেননি। তবে এটা ঠিক তারা বলেছেন, অন্তত দেড়টা মাস নিরিবিলি থাকার জন্য এবং মানা করেছেন এখনই গানে ব্যস্ত না হতে। তবে আশা করছি ২/৩ দিনের অনিয়মে খুব বেশি অসুবিধা হবে না।" শুক্রবার শারজায় অনুষ্ঠিতব্য লাক্স-চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডে সাবিনা ইয়াসমিনের গান পরিবেশনের ব্যাপারে বাঁধন জানান, "এর কোন সম্ভাবনাই নেই। গাইলেও বড়জোর পুরোনো গানের দু-একটা লাইন শোনাতে পারেন। এর বেশি কিছু নয়।" আগামী ১১ কিংবা ১২ নভেম্বর দেশে ফিরবেন সাবিনা ইয়াসমিন। 'নন হজকিন্স লিম্ফোমা' ক্যান্সারে আক্রান্ত সাবিনা ইয়াসমিনকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে প্রায় সাড়ে তিন মাস পর গত ২৫ অক্টোবর নিয়ে আসা হয় দেশে। এরপর থেকে তিনি আছেন তার একমাত্র কন্যা বাঁধনের শান্তিনগরের বাসায়। ছয় মাস পর সাবিনা ইয়াসমিনকে আবারও নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ক্যান্সার সেন্টারে। তখন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে তার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে পারবেন চিকিৎসকরা এবং সে পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হবে তাকে আবারও কেমোথেরাপি দেবার প্রয়োজন রয়েছে কি না। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৮ ঘ