অক্টোবর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতো জিয়া খান একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নিচ্ছেন। অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয়ের পর তিনি এখন রীতমতো তারকা। আর তাই তিনি আর্ন্তজাতিক ডেনিম ব্যান্ডের র্যাঙ্গলার জিন্সের বিজ্ঞাপন চিত্রের জন্য কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
আশা করা যাচ্ছে, তিনি এই কোম্পানির অন্যান্য পণ্যের বিজ্ঞাপন চিত্রেও অংশ নেবেন। শীঘ্রই তার নতুন ছবি 'গজনী' আসছে। রিমেক এই ছবিটিতে তাকে আমির খানের বিপরীতে দেখা যাবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২৫ ঘ
bdnews24