অক্টোম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটার তারকা এমা ওয়াটসনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল তার ছেলেবন্ধুর। বন্ধুটি রাগবি খেলোয়ার টম ডাকার। খবর মার্কিন ওয়েবসাইটের।
১৭ বছর বয়স্ক এই তারকা জেকে রাউলিং এর হ্যারি পটার সিরিজের ছবিগুলিতে হারমিওন গ্রেঞ্জ চরিত্রে অভিনয় করেছেন। টমের সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক ছিল। এই ঘটনায় এমা একেবারে ভেঙ্গে পড়েছে বলে এমার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছে।
তবে এমার এক মুখপাত্র জানিয়েছে, তাদের সম্পর্কে ছাড়াছাড়ি আন্তরিকভাবেই হয়েছে। তিনি জানান, "অন্য টিনেজারদের মতই তাদের ছাড়াছাড়ি হয়েছে। এমা এখন তার এ লেভেলের পড়ালেখা এবং তার নতুন ছবি নিয়ে ব্যস্ত।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮৩৮ ঘ
bdnews24