২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার একসঙ্গে শাবনূর ও রুবেল

রুবেলের ২৩ বছর আর শাবনূরের ১৬ বছর অভিনয় জীবনে এই প্রথমবারের মতন একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা। ছবির নাম 'ছোট বোন'। তবে ছবিতে নায়ক নায়িকা নয়, তারা অভিনয় করছেন ভাই - বোন চরিত্রে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা শাবনূর। ছবিটির পরিচালক সুজাউর রহমান সুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রুবেলের ২৩ বছর আর শাবনূরের ১৬ বছর অভিনয় জীবনে এই প্রথমবারের মতন একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা। ছবির নাম 'ছোট বোন'। তবে ছবিতে নায়ক নায়িকা নয়, তারা অভিনয় করছেন ভাই - বোন চরিত্রে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা শাবনূর। ছবিটির পরিচালক সুজাউর রহমান সুজা। ছবিতে নায়িকা শাবনূর ত্যাগী এক চরিত্রে অভিনয় করেছেন। শাবনূর ভালবাসেন নায়ক ফেরদৌসকে, কিন্তু নায়কের বিয়ে হয় নায়িকা সিমলার সঙ্গে। ছবিতে রুবেলের বিপরীতে আছেন নায়িকা নেহা। অন্য একটি চরিত্রে রয়েছেন নান্টুরাজ। মোট ৬টি চরিত্র রয়েছে ছবিটিতে। এত কমসংখ্যক শিল্পী নিয়ে নির্মিত মূলধারার প্রথম ছবি এটি। অ্যাকশন হিরো হলেও এ ছবিতে একটিও অ্যাকশন দৃশ্য নেই রুবেলের। পরিচালক সুজা মন্তব্য করেন, "এটি রুবেলের জীবনের অন্যরকম একটি ছবি।" আগামী নভেম্বরে দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬১৯ ঘ