২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই ঘরে সালমান ঐশ্বরিয়া

সালমানের মনের একটি ইচ্ছা একটু অন্যভাবে পূরণ হতে যাচ্ছে মাদাম তুসোর মোমের জাদুঘরে। বিয়ে করে এক ছাদের নিচে সালমানের সঙ্গে ঐশ্বরিয়া না থাকলেও মাদাম তুসোর জাদুঘরে একই সঙ্গে থাকবেন তারা। মজার ব্যাপার হচ্ছে ঠিক এই কারণেই, অর্থাৎ এখানে অ্যাশের মূর্তি আছে বলেই প্রথমে তুসোর প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছিলেন সালমান। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোবর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সালমানের মনের একটি ইচ্ছা একটু অন্যভাবে পূরণ হতে যাচ্ছে মাদাম তুসোর মোমের জাদুঘরে। বিয়ে করে এক ছাদের নিচে সালমানের সঙ্গে ঐশ্বরিয়া না থাকলেও মাদাম তুসোর জাদুঘরে একই সঙ্গে থাকবেন তারা। মজার ব্যাপার হচ্ছে ঠিক এই কারণেই, অর্থাৎ এখানে অ্যাশের মূর্তি আছে বলেই প্রথমে তুসোর প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছিলেন সালমান। খবর ভারতীয় ওয়েবসাইটের। মাদাম তুসোর জাদুঘরের বলিউড কালেকশনে প্র্রথমে স্যুট টাই পরা সালমানের মোমের ভাস্কর্য রাখার কথা থাকলেও অবশেষে সালমানের শার্ট ছাড়া ভাস্কর্যই পছন্দ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। সালমানেরও সেরকম ইচ্ছা। তুসোর এই সিদ্ধান্তের ফলে এখন সালমান অন্তঃত এই একটি বিষয়ে অভিষেক বচ্চনকে টেক্কা দিতে পারবেন। তবে সালমানকে ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভের সঙ্গেও এক ঘরে থাকতে হচ্ছে। সালমানের মোমের মুর্তি তুশোর জাদুঘরে রাখার সিন্ধান্ত নেওয়া হয় এক জরিপের মাধ্যমে। মাদাম তুসোর জাদুঘর, বিনোদন ম্যাগাজিন আইকনস এবং বিবিসি এশিয়ান নেটওয়ার্ক পরিচালিত জরিপে জাদুঘরে মূর্তি স্থাপনের প্রশ্নে সর্বাধিক ভোট পান সালমান খান। ওই জরিপে সালমান উৎরে গেছেন অভিষেক বচ্চন ও মাধুরী দীক্ষিতসহ আরো নয় ভারতীয় তারকার সঙ্গে লড়াই করে। সালমানের নিকটতম প্রতিদন্ধী ছিলেন অভিষেক বচ্চন। তবে সালমানের প্রাপ্ত ভোট সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি । মতামত জরিপটি সম্পর্কে মাদাম তুসোর জনসংযোগ ব্যবস্থাপক বেন লোভেট জানান, "১০,০০০ ভক্ত, দর্শণার্থী এ জরিপে অংশ নেন। ভোটে বিজয়ী হিসেবে সালমান খানের নাম পাওয়ায় আমরা আনন্দিত। এ বছরের শুরুর দিকে বলিউড অভিনেতা শাহরুখ খানের মোমের মূুর্তি স্থাপন করার ফলে মাদাম তুসোর জাদুঘরে পরিদর্শকের হার ব্যাপকভাবে বেড়েছিল। এর মধ্যে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে বসবাসকারী এশীয় দর্শকদের সংখ্যাই ছিল বেশি। আমরা আশা করি সালমানের ভাস্কর্য স্থাপনের পর একইরকম সাড়া মিলবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯১২ ঘ