২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বাবা হাজির, নতুন মোড় নিয়েছে আমির খান ভাইদের মামলা

রোববার বাবা তাহির খান দৃশ্যপটে হাজির হওয়ার পর ফয়সালের মামলা নতুন মোড় নিয়েছে। ফয়সালকে তার কাস্টডিতে দেয়ার জন্য তাহির হোসেন খান লিখিতভাবে আদালতে আবেদন করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্টোবর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রোববার বাবা তাহির খান দৃশ্যপটে হাজির হওয়ার পর ফয়সালের মামলা নতুন মোড় নিয়েছে। ফয়সালকে তার কাস্টডিতে দেয়ার জন্য তাহির হোসেন খান লিখিতভাবে আদালতে আবেদন করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। শারীরিক অসুস্থতার কারণে এর আগে মামলার শুনানীতে থাকতে না পারলেও দ্বিতীয় শুনানীতে দ্বিতীয় স্ত্রী শেহনাজসহ হাজির ছিলেন তাহির হোসেন খান। ফয়সালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চেয়ে আদালতে আবেদন করেন তিনি। তাহির হোসেন বলেন, "ফয়সাল সম্পূর্ন সুস্থ আছে। তার কোন মানসিক সমস্যা নেই। বাবা হিসেবে আমি তার সম্পূর্ন দায়িত্ব নিতে প্রস্তুত।" তাহিরের বক্তব্য সমর্থন করে শেহনাজ বলেন, "ফয়সাল সুস্থ আছে। সে চমৎকার একটা ছেলে। আমার ছেলেদের সঙ্গে তার চমৎকার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমরা তার দেখাশোনা করব।" তাহির বা শেহনাজ ফয়সালের ভাই আমির খান সম্পর্কে কোন মন্তব্য করেননি। ফয়সাল অভিযোগ করেছিলেন, স